স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৯৪ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৬২ জন, উত্তরা বিভাগ ৩৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে একটি সুইচ গিয়ার, একটি প্লায়ার্স, একটি এন্টি কাটার, একটি অবিস্ফোরিত ককটেল, একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি অটোরিকশা, ১৫টি মোবাইল, ১৩টি সিমকার্ড এবং একটি ভিকটিম উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী বলেন, গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
তথ্যঃ
পুলিশের পাবলিক এন্ড মিডিয়া রিলেশন শাখা।
‘