• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
বহুমুখী প্রতিভার অধিকারী চঞ্চল চৌধুরী এবং বিনোদন সংস্কৃতি! ভ্রমন পিপাসুদের জন্য উত্তম পর্যটন এরিয়া হতে পারে নরসিংদির ‘ হেরিটেজ রিসোর্ট ‘! কুষ্টিয়ায় ৬ হত্যা • হানিফসহ ৪ আসামির মামলার রায়ের তারিখ ঘোষণা! ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব। দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন, এটা স্বীকার করে নিয়ে আইন ও সংবিধান অনুযায়ী আমাকে দায়িত্ব পালন করতে দিন–কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির! রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৪৩ জন গ্রেফতার! মহিউদ্দিন রনি এবার এনসিপি নতুন সংগঠনের দায়িত্বে! অ্যাপলের নতুন ভাঁজযোগ্য স্মার্টফোন ‘আইফোন ডুও’র’ স্ক্রিনে ফাটলের অভিযোগ! প্রযুক্তি যত উন্নতই হোক, ফসল উৎপাদনের জন্য মাটি, পানি, সূর্যের আলো, উপযুক্ত তাপমাত্রা, ঋতুচক্র এবং জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা অস্বীকার করার কোন সুযোগ নেই! ৩০টি মামলায় সব গুলোতে পরাজয়ের গ্লানিঃ আপিল আদালতে ট্রাম্প প্রশাসনের সকল আবেদন খারিজ! ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতায় থাকা না থাকা নিয়ে রায় ঘোষণা আজ!

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৪৩ জন গ্রেফতার!

Reporter Name
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৯৪ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৬২ জন, উত্তরা বিভাগ ৩৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে একটি সুইচ গিয়ার, একটি প্লায়ার্স, একটি এন্টি কাটার, একটি অবিস্ফোরিত ককটেল, একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি অটোরিকশা, ১৫টি মোবাইল, ১৩টি সিমকার্ড এবং একটি ভিকটিম উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী বলেন, গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
তথ্যঃ

পুলিশের পাবলিক এন্ড মিডিয়া রিলেশন শাখা।

 

‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category