• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Headline
ঢাকার কাছেই ইতিহাসের জাদুকরী দুয়ার: ঘুরে আসুন নরসিংদীর ঘোড়াশালে ‘মনু মিয়া ‘ জমিদার বাড়ি! সমাজে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ ও আয়ের পথ সৃষ্টি করে দিলেন নারী উদ্যোক্তা কামরুন্নাহার লিপি! কালীগঞ্জের এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা! আন্তর্জাতিক ফুটবলে রোনালদো – বেনজেমাকে ছাড়িয়ে আরো একধাপ এগিয়ে এমবাপ্পে! মাদারীপুরে তাইজুল হত্যাকে কেন্দ্র করে অর্ধশতাধিক বসত ঘর ভাং*চুর, অ*গ্নিসংযোগ ও ক*ক*টেল বিস্ফোরণ!! ভ্রমণ পিপাসুদের পছন্দে স্হান হতে পারে নরসিংদির ‘হেরিটেজ রিসোর্ট’! যে সব উপাদান মিশ্রিত করলে অন্য রকম টেস্ট এনে দিতে পারে ‘ গ্রীণ টি’! রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক! বিতর্কিত শো-বিজ তারকা পরিমণি এবার তার জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন! আধুনিক সমাজে মাদকের নেশায় যে ভাবে জড়িয়ে যাচ্ছে নারী!

মাদারীপুরে তাইজুল হত্যাকে কেন্দ্র করে অর্ধশতাধিক বসত ঘর ভাং*চুর, অ*গ্নিসংযোগ ও ক*ক*টেল বিস্ফোরণ!!

Reporter Name
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

সাব্বির আহমেদ,
নিজস্ব প্রতিবেদকঃ

মাদারীপুরের কালকিনিতে তাইজুল সরদার হত্যাকাণ্ডের পর বিরোধের জেরে দুই গ্রামের অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলেও জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২২ অক্টোবর সকালে এ বিরোধের মধ্যে তাইজুল সরদার নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে সোমবার সকালে এক পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকায় বিভিন্ন বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার বাড়িগুলোর মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িও রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়াতে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। এতে অর্ধশতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পুলিশ সুপারের সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে তাইজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ নিজস্বভাবে তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category