• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Headline
ফুটবল মাঠে লাল কার্ড দেখে উত্তেজিত হয়ে প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে নেইমার! স্পেনের রাজপরিবারের দেয়া সম্মান মুহূর্তেই ম্লান করে দিলো বিশ্বখ্যাত ফুটবলার ‘মেসি’ কে! ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান! আগামী পাঁচ বছর এই জাতীয় সংসদ টিকবে কী’ না, সন্দেহ রয়েছে সন্দেহ রয়েছে —এন সি পি নেতা নাহিদ ইসলাম! তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বড় আশঙ্কাঃসমুদ্রের তলদেশে স্থাপিত ইন্টারনেট কেবল কেটে গেলে বিশ্বকে সচল রাখতে পারবে কি স্টার লিংক?? তথ্যপ্রযুক্তিতে বড় সংকটঃআর্টিফিশিয়াল (এআই) এর কারণে নিরাপত্তা ঝুঁকিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিস্টেম” আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যঃগত ২৪ ঘন্টার অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৯৮! বিতর্কিত পুলিশের ডিআইজি আব্দুল্লাহ জহিরের বাসভবন থেকে বিকৃত যৌনাচার ও মাদকের আস্তানা থেকে অবশেষে২৬ জন নারী এবং ৫৯ জন পুরুষের পরিচয় সনাক্ত! সাইবার হামলার ঝুঁকি এড়িয়ে অবশেষে সচল করা হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইট! জাপানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে টানাপোড়েনঃঘাটতি ৭০০ মিলিয়ন ডলার!

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যঃগত ২৪ ঘন্টার অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৯৮!

Reporter Name
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ক্রাইম ডেস্ক| জনতার দেশঃ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১৭৮ জন, গুলশান বিভাগ ৫৪ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি ব্যবহৃত গুলির অংশ, তিনটি চাকু, ৮টি রড, ২১ পুরিয়া গাঁজা, ৯০৫৮ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইলফোন, ৩২০টি ২০০ টাকার জালনোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কীবোর্ড, ১০,১০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী বলেন, গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সূত্র:

# পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখা।

# বিভিন্ন প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত সংবাদ।

ছবিঃ একটি প্রতীকি চিত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category