• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
নিজেদের ভাইয়ের হ**/ত্যার আসামিদেরই এখন জামাই আদর করা হচ্ছে। একজন দোষী সাব্যস্ত খু**/নি র বিচারও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি বিএনপি সরকারঃ ইলিয়াস আলী গুম খুনের প্রসঙ্গ টেনে উদ্ধৃতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম! নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে ! 

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত!

Reporter Name
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

 

সুনামগঞ্জ প্রতিনিধি|জনতার দেশ :

সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর  দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে  শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয।

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক মনির উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাভোকেট রেজাউল ইসলাম ভূইয়া,প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন,মোঃ আরিফুর রহমান খান,জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল,জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহিন,সিলেট বিভাগীয় জাতীয় পার্টির  আহবায়ক মোঃ জহিরুল ইসলাম জহির,সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা সমছু মিয়া সহ  জেলা উপজেলা  ইউনিয়ন ও জাতীয় পার্টির সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

প্রধন অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন,আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছরের শাসনকাল ছিল বাংলাদেশের ইতিহাসের  স্বর্ণূযুগ। তার শাসনকালে তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন,কিন্তু প্রতিটি ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির একটি মেলবন্ধন স্থাপন করেছিলেন। তিনি সরকার বিকেন্দ্রিয়করণ জেলা ও উপজেলা পদ্ধতি চালু করে তৃণমূলের সাধারণ গ্রামের মানুষের সরাসরি ভোটে এইসব স্থানীয় সরকারের নির্বাচন পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা চালু করেছিলেন। তিনি বলেন, যারা আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদকে স্বৈরাচারী বলেন,তারাই মূলত জনগনের সাথে স্বৈরাচারী আচরণ করছেন। ২০২৪ সালের ৫ই আগষ্টের পর ড. মোহাম্মদ ইউনুসের অর্ন্তবর্তী সরকারের আমলে দেশে বিভাজনের রাজনীতি শুরু হয়, যেমন গুম,হত্যা,রাহাজানী,সব সুষ্টিসহ দেশের সম্পদ লুটপাঠ এবং সংখ্যালঘু নির্যাতন সীমাহীনভাবে বেড়ে গিয়েছিল। দেশে মব কালচার সৃষ্টি করে মানুষকে রাস্তাঘাটে মারা হতো। তিনি বর্তমান বিএনপির সরকারকে গণতান্ত্রিক পন্থার সরকার উল্লেখ করে বলেন,দেশ পরিচালনায় স্বৈরাচারী কায়দায় অবর্তীণ না হয়ে জনগনের পার্লস বুঝে জনকল্যাণে কাজ করার আহবান জানান। তিনি আক্ষেপ করে বলেন সম্প্রীতি রংপুরে একটি সংখ্যালঘু পরিবারের শিক্ষক,স্ত্রী ও তার ছেলেমেয়েসহ ৪জনকে পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটানো হয়েছে। এই ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনীদের আইডেনটিটিফাই করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান। আগামী চতুর্দশ  জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সরকার গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ  জেলায় জাতীয় পার্টির ভীত শক্ত করে সারা বাংলাদেশে প্রকৃত জাতীয় পার্টির সৈনিকদের একত্রিত করে জাতীয় পার্টিকে জনগনের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন সংগ্রামের জন্য সকল জেলা,উপজেলা ও ইউনিয়ন কমিটি ঢেলে সাজাঁনোর আহবান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category