• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Headline
বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাট: বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক ও মাইক্রোসফট টিমস !

লোহাগড়ায় পৌরবাসীর ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত।

Reporter Name
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

লোহাগড়া প্রতিনিধি:
লোহাগড়া পৌরবাসীর ন্যূনতম ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আজ এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন ২০২৬, রোজ রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে লোহাগড়া পৌর অফিসের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
​উক্ত মানববন্ধনে পৌরসভার সর্বস্তরের ভুক্তভোগী সাধারণ জনগণ ব্যানার হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা পৌর এলাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো তুলে ধরেন এবং দ্রুত তা সমাধানের জোর দাবি জানান।
​মানববন্ধনে আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রধান ৫টি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:
​১. লোহাগড়া বাজার সর্বদাই কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী থাকে, যা দ্রুত সংস্কার করতে হবে।
২. এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা দূর করে চলাচলের উপযোগী করতে হবে।
৩. ময়লা আবর্জনার সঠিক ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
৪. সড়কে পর্যাপ্ত বাতির অব্যবস্থাপনা দূর করে সড়ক বাতির ব্যবস্থা করতে হবে।
৫. পৌরবাসীর সাধারণ চলাচল ও জীবনযাপনকে চরমভাবে ব্যাহত করছে এমন সব সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
​মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এসব মৌলিক নাগরিক সমস্যা বজায় থাকায় লোহাগড়া বাজারের ব্যবসায়ী এবং সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ময়লা-আবর্জনার সঠিক ব্যবস্থাপনা না থাকায় এবং রাতে পর্যাপ্ত সড়ক বাতি না জ্বলায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপরও এর প্রভাব পড়ছে।
​পৌরবাসীর সাধারণ চলাচল ও স্বাভাবিক জীবনযাপনকে সচল করতে অবিলম্বে পৌর কর্তৃপক্ষকে এই ৫ দফা দাবি মেনে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category