নরসিংদী প্রতিনিধি:
গত ৩১/০৮/২০২৬ খ্রি. দিবাগত রাতে রায়পুরা থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রায়পুরা থানার চরাঞ্চলের চর মধূয়া ইউনিয়নের সমীবাদ বাজারে একদল সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করে তাদের পাহারায় আগ্নেয়াস্ত্র তৈরী করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে পুলিশ সুপার, নরসিংদীর দিক-নির্দেশনায়, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর-এর নেতৃত্বে রায়পুরা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মজিবুর রহমানসহ রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের অফিসার-ফোর্স সমন্বয়ে অভিযান পরিচালনা করে দিবাগত রাত অনুমান ১২.০৫ ঘটিকায় চর মধূয়া ইউনিয়নের সমীবাদ বাজারস্থ জনৈক খায়রুল এর মাছের খাবারের দোকানের সামনে হতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আসামী মোঃ সাব্বির হোসেন(৩০), পিতা- মোঃ হেলাল মিয়া, মাতা- হেনা বেগম, সাং-বড়িকান্দি (মোল্লাবাড়ী), থানা- নবীনগর, জেলা-বি-বাড়ীয়া এ/পি- সাং-সমীবাদ(মামার বাড়ী), থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে আটক করে তার হেফাজত হতে নিম্নলিখিত আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
আলামতের বিবরণঃ
০১। ১টি লোহার পাইপ, লম্বা ২৬ ইঞ্চি,
০২। ১টি লোহার পাইপ, লম্বা ৬ ইঞ্চি,
০৩। ১টি লোহার পাইপ, লম্বা ৩ ইঞ্চি
০৪। ১টি চ্যাপ্টা লোহার পাইপ, লম্বা ৯ ইঞ্চি।
০৫। লোহার স্প্রিং ৪টি, যথাক্রমে-১টি ১৮ইঞ্চি, ১টি ১৫ইঞ্চি ও অপর ২টি ১.৭৫ ইঞ্চি লম্বা।
০৬। হেক্সো ব্লেড ৩টি, প্রতিটি লম্বা ১২ ইঞ্চি।
০৭। লোহার পাত ২টি, যথাক্রমে-১টি ৩.৫ ইঞ্চি এবং অপরটি ২.৭৫ ইঞ্চি লম্বা।
০৮। বিভিন্ন আকৃতির লোহার টুকরা ১৭টি।
০৯। বিভিন্ন সাইজের ড্রিল মেশিনের মাথা ৬টি।
১০। ট্রিগার সদৃশ লোহা ২টি।
১১। ১টি ফায়ারকৃত কালো রংয়ের শট গানের কার্তুজ,
১২। একটি পুরাতন স্মার্টফোন।
রায়পুরা সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
চতুর্দিকে মেঘনা নদী বেষ্টিত রায়পুরার দুর্গম চরাঞ্চল চরমধুয়ার বর্তমান পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে, পুলিশের নজরদারি অব্যাহত আছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ধৃত আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
তথ্য সূত্র:
# রায়পুরা থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি।
নোট: ছবি দৃশ্যে, ধৃত আসামীর সংগে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর কে কথা বলতে দেখা যাচ্ছে।