• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline
নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা

রাজধানী ঢাকা শহরে প্রকাশ্য দিন-দুপুরে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই।

Reporter Name
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
রাজধানীতে প্রকাশ্যে কভার্ডভ্যান থামিয়ে কোটি টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

ক্রাইম ডেস্ক।জনতার দেশ :
রাজধানীর বিমানবন্দর – উত্তরা সড়কে একটি পেট্রোল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়েছে।তিনটি মোটরসাইকেলে আসা ৬ থেকে ৭ ব্যক্তি পেট্রোল পাম্পের কর্মীদের বহনকারী একটি কাভার্ড ভ্যান এর গতিরোধ করে।পরে পিস্তল ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। গত রবিবার সকাল সাড়ে দশটায় ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা গেছে, পাম্পের ব্যবস্থাপক আব্দুল করিম এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশের ভাষ্য, ছিনতাইকারীদের সনাক্ত ও গ্রেপ্তার এবং লুন্ঠিত টাকা উদ্ধারে অভিযান চলছে। মামলার এজাহার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিএল ফিলিং স্টেশনের সহকারী ব্যবস্থাপক আলামিন ও সিএনজি অপারেটর সেলিমুজ্জামান একটি ব্যাগে এক কোটি ২১ লাখ ২৫ লাখ ২৫ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য কাভার্ড ভ্যানে করে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন খুরশেদ নামের এক ব্যক্তি। গাড়িটি বিমানবন্দরের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা ছয় থেকে সাত ব্যক্তি তাদের পথরোধ করে। মামলার অভিযোগ অনুযায়ী দুর্বৃত্তরা প্রথমে গাড়ি থামানোর সংকেত দেয় এরপর পিস্তল ও চাপাতি দেখিয়ে টাকার ব্যাগটি দিতে বলে । এ সময় সহকারি ব্যবস্থাপক আল আমিন ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে তার বুকে পিস্তল ঠেকিয়ে রাখে। আরেকজন ধারালো অস্ত্র দিয়ে তার বাঁ হাতের কুনুই, তালু এবং পায়ে আঘাত করে। পরে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তিনটি মোটর সাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা আগে থেকেই ওৎ পেতে ছিল।
রাজধানীর ব্যস্ততম সড়কে প্রকাশ্য দিনের বেলাতে পিস্তল ঠেকিয়ে ডাকাতির ঘটনায় জননিরাপত্তা নিয়ে মানুষের মনে আশংকা তৈরি হয়েছে।

ছবি: সিসি ক্যামেরার ফুটেজ থেকে সংগৃহিত।
তথ্যসূত্র:
# বিমান বন্দর থানার অভিযোগ পত্র।
# bd.pratidin.com
#jagonews24.com
#channel 24
#The Daily Star
# বাংলাদেশ প্রতিদিন
#যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category