• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Headline
নিজেদের ভাইয়ের হ**/ত্যার আসামিদেরই এখন জামাই আদর করা হচ্ছে। একজন দোষী সাব্যস্ত খু**/নি র বিচারও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি বিএনপি সরকারঃ ইলিয়াস আলী গুম খুনের প্রসঙ্গ টেনে উদ্ধৃতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম! নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে ! 

যুক্তরাষ্ট্র বিমানবন্দরে অ্যামাজনের কারগো বিমান বিধ্বস্ত নিহত -৫!

Reporter Name
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশ :

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি কার্গো বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে অন্তত পাঁচ জন নিহত হওয়ার খবর জানা গেছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং একাধিক যানবাহনে ধাক্কা দেয় এতে আরও চারজন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সংবাদ মাধ্যম আল -জাজিরা বলছে, দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরের কার্যক্রমে ধরনের বিঘ্ন ঘটে। যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন’ (এফএএ)সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, রোববার ৬ সেপ্টেম্বর স্থানীয় সমর দুপুর ২  টার দিকে বোয়িং ৭৬৭ -৩০০ বিমানটি অবতরণের পর নির্ধারিত সময়ে রানওয়ের  মধ্যে থামতে ব্যর্থ হয় এবং রানওয়ের শেষ প্রান্ত পার হয়ে বাইরে চলে যায় তখনই এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পুয়ের্তো রিকুর সানহুয়ান থেকে বিমানটি মিয়ামিতে আসছিল। দুর্ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছেন। ‘মিয়ামি- ডেড কাউন্ট্রির’ কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই গুরুতর। বাকি দুজনকে কম গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। miami dad fire rescue  জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় পথে থাকা একাধিক যানবাহনে আঘাত করে। আগুন নেভানো এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অবস্থা যাচাই করতে ৬০টির বেশি ফায়ার ও রেসকিউ ইউনিট কাজ করছিল। ফায়ার রেসকিউ প্রধান জাদাল্লাহ বলেন, দুর্ঘটনার পর কয়েকটি মোটর চালিত যানবাহনের ভেতরে কিছু মানুষ আটকা পড়েছিলেন। বিমানের ভেতরেও পাইলট ও কো -পাইলট আটকা পড়েন। বিমানে মোট কতজন ক্রু বা যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জাদাল্লাহ আরো বলেন,  দুর্ঘটনার কয়েক ঘন্টা পরও বিমানটি থেকে জ্বালানি বের হচ্ছিল সেটি নিয়ন্ত্রণে কাজ করছিলেন উদ্ধারকর্মীরা।
এদিকে অ্যামাজনের এক মুখপাত্র জানান, বিমানটি- ২১ এয়ার পরিচালনা করছিলএবং অবতরণের সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যানটেল বলেন, ঠিক কি ঘটেছে তা জানতে আমরা স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ট ভাবে কাজ করছি। এই মুহূর্তে ঘটনায় জড়িত সবার সুস্থতা ও যত্নই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।ক্ষতিগ্রস্তদের সহায়তায় আমরা সম্ভব সবকিছু করছি।

এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে রানওয়ের  কাছে দুর্ঘটনা স্থল থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।  অবশ্য আগুন লাগলেও বিমানটির বড় অংশ অক্ষত  দেখা গেছে।

“ফ্লাইট ট্রাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার -২৪” এর তথ্য অনুযায়ী বত্রিশ বছর বয়সি বিমানটি ২ দশকেরও বেশি সময় যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহৃত হয়েছে। পরে ২০১৫ সালে পরে এটিকে কার্গো বিমান হিসেবে ব্যবহারের উপযোগী করে নেওয়া হয়।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিমানবন্দরের কাছের একটি সড়ক পার হয়ে যায়।বড় ধরনের পরিবহন দুর্ঘটনার তদন্তকারী সংস্থা যুক্তরাষ্ট্রের “ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড” (এনটিএসবি) জানিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে অবগত। আরো তথ্য পাওয়া গেলে সংস্থাটি এ বিষয়ে আপডেট দেবে। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী শন ডাফি বলেন, দুর্ঘটনার পর তার মন্ত্রণালয় মিয়ামি বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন অবতরণ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। যাত্রীদের ‘বড় ধরনের বিলম্বের জন্য’ প্রস্তুত থাকার আহ্বান ও জানান তিনি।
তবে দুর্ঘটনার কারণ অবশ্য এখনো জানা যায়নি। এফ এ এ, জানিয়েছে তারা দুর্ঘটনাটি তদন্ত করছেন।

ছবি: সংগৃহিত।

তথ্যসূত্র:

# কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

#বাংলাদেশ জার্ণাল।

#বাংলা ট্রিবিউন।

# বিডি২৪ রিপোর্ট ডটকম।

অনুলিখন :

মো: মাহবুবুর রহমান খান, সম্পাদক- প্রকাশক,দৈনিক জনতার দেশ।

।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category