শিরোনাম :
ওয়ান ইলেভেনের কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী কে রিমান্ডে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। রাজধানীর পল্লবীতে যুবদল নেতা হত্যা ২ শুটার গ্রেফতার ইতিহাসের চূড়ান্ত সত্য, যত দোষ মুসলিম বীর যোদ্ধাদের। পরাজয় নিশ্চিত জেনে ইরানে কৌশলে যুদ্ধ বিরতির নামে আ*মে*রি*কার গভীর ষড়যন্ত্র তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থাকাই যে কোন জাতির জন্য অশনিসংকেত। সেনাবাহিনীর একটি অভিশপ্ত নাম জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আন্তর্জাতিক শক্তির ভারসাম্য রক্ষায় চীনের কোন বিকল্প নেই। সাবেক লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বারিধারার নিজ বাসভবন থেকে গ্রেফতার। হরমুজ প্রণালীই আমে*রিকা- ইজ* রাইলের জন্য মরণফাঁদ।যুদ্ধে বিজয়ের পথে ইরান। জ্বলছে ই*জ*রা*ই*ল পুড়ছে আ*ম*রি*কার যুদ্ধ জাহাজ দুর্বার গতিতে হামলে পড়ছে ই*রা*ন পালাবার পথ খোঁজে পাচ্ছেনা শত্রু পক্ষ।
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

যাত্রীদের আতংকের আরেক নাম চেয়ারম্যান পরিবহন, ফের দুর্ঘটনা!

Reporter Name / ৪৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল-ঢাকা মহাসড়কে যাত্রীদের আতংকের আর এক নাম চেয়ারম্যান পরিবহন।

গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১.৩০মিনিটের সময় আফছেরের গ্যারেজ এলাকায় যাত্রীবাহী চেয়ারম্যান পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে আহত হন অন্তত ১০ জন যাত্রী। 

আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আহত যাত্রীদের অভিযোগ, গলাচিপা ও দশমিনা থেকে ছেড়ে আসা বাসগুলোতে শ্রম আইন লঙ্ঘন করে একই চালককে দিনে-রাতে দুইবার গাড়ি চালাতে বাধ্য করা হয়। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এই রুটে। বিশেষ করে চেয়ারম্যান পরিবহণ প্রায়ই দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয়রা বলেন, দক্ষ চালকের অভাবে বাউফল-ঢাকা মহাসড়কে চলাচলকারী বাসগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং এতে হতাহতের সংখ্যাও দিনদিন বাড়ছে। তারা আরও বলেন,অনেক সময় দেখা যায় হেলপার দ্বারা গাড়ি চালানো হয়। যার কারনে যাত্রীদের প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর জানান, দুর্ঘটনার খবর পেয়েছেন এবং মহাসড়কে পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তদারকি আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category