• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Headline
নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা

মালয়েশিয়াতে এক বাংলাদেশী সহ থাই দম্পত্তির যৌন ব্যবসা উন্মোচিত ২৩ বিদেশি নাগরিক সহ ২০ নারী যৌনকর্মি আটক!

Reporter Name
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ক্রাইম ডেস্ক| জনতার দেশঃ
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশীদের কেন্দ্র করে পরিচালিত একটি অবৈধ

পতিতাবৃত্তি চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ (ইমিগ্রেশন বিভাগ)। যৌথ অভিযানে চক্রটির মূল হোতা এক বাংলাদেশি পুরুষ ও তার থাই সঙ্গিনীসহ মোট ২৩ জনকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার ১৮ আগস্ট রাতে কুয়ালালামপুরের জালান কুচাইলামা এবং জালান গেলুগোর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার ২০ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।
পতিতাবৃত্তির সাথে জড়িত সন্দেহে মোট ২৩ জন বিদেশি নাগরিক কে আটক করা হয়েছে।তাদের মধ্যে তিনজন মায়ানমারের পুরুষ এবং ২০ জন নারী।
তা ছাড়া আটককৃত নারীদের মধ্যে ৩ বাংলাদেশী ১৪ জন ইন্দোনেশিয়ান ২ ভিয়েতনামি এবং ৩ মিয়ানমারের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এছাড়া প্রাঙ্গন পরিচালনা ও পাহারার দায়িত্ব থাকা এক মালয়েশিয়ান পুরুষকে( যিনি ক্যাপ্টেন হিসেবে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে) তাকে আটক করা হয়েছে।
অভিযোগে জানা গেছে আবাসিক ভবনে গ্রাহকদের কাছ থেকে ৬০ মিনিটের জন্য ২০০রিংগিত সার্ভিস চার্জ নেওয়া হতো,আর ব্যবসায়ী প্রতিষ্ঠানে ৯০ মিনিটের জন্য এই চার্জ ২৬০ থেকে ৪০০ রিঙ্গিত পর্যন্ত।
গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর গত ১৮ আগস্ট রাত ১০:৫০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চক্রটি পরিচালনাকারী এক বাংলাদেশী পুরুষ সহ থাইল্যান্ডের নারী এবং প্রাঙ্গণ দেখাশোনার দায়িত্বে থাকা এক স্থানীয় মালয়েশীয় নাগরিক।
অভিযানের সময় আটককৃতদের কাছে কোন বৈধ ভ্রমণ নথি কিংবা মালয়েশিয়ায় বসবাসের অনুমতি ছিল না।
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান,মঙ্গলবার রাত প্রায় ১০:৫০ মিনিটে জালান কুচাই
লামার একটি আবাসিক ভবন এবং জালান গেলুগোরের কাছে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিশেষ অভিযান চালিয়ে এই কার্যক্রম উন্মোচন করা হয়। জনগণের কাছ থেকে পাওয়া তথ্য এবং দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর এই অভিযান চালানো হয়।
যেভাবে চলতো এই যোন বাণিজ্যঃ
কর্মকর্তারা জানান, ক্লাই বেলী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি গ্রাহকদের লক্ষ্য করেই মূলত:সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অসাধু ব্যবসা চালানো হতো। চক্রটি আবাসিক এবং বাণিজ্যিক ভবন ভাড়া নিয়ে বিদেশী নারীদের দিয়ে অবৈধ কর্মকান্ড পরিচালনা করছিল। বাংলাদেশী ও তাই দম্পতি মূলত নারী কর্মীদের পাসপোর্ট নিজেদের হেফাজতে রেখে তাদের
চলাফেরা নিয়ন্ত্রণ করত।
অভিযান কালে ইমিগ্রেশন কর্মকর্তারা ৪ টি বাংলাদেশী পাসপোর্ট ১ টি থাই পাসপোর্ট ১ টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট, মোবাইল ফোন,অসংখ্য কনডম এবং অনৈতিক কাজ থেকে অর্জিত নগদ ১,২১৫ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করেছেন।
গ্রেফতার্কৃত বাংলাদেশি ও থাই দম্পতিসহ স্থানীয় কেয়ারটেকারকে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৬(১)(ড)অনুযায়ী আটক করা হয়েছে। অন্য বিদেশি নাগরিকদের ধারা ৬(১)( সি)এর অধীনে গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি তদন্তের সহায়তার জন্য ৭ জন স্থানীয় মালেশিয়ান নাগরিককে ইমিগ্রেশন বিভাগে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য সূত্র ঃ
# দৈনিক ইনকিলাব
# দৈনিক যুগান্তর
# দৈনিক ইত্তেফাক
# দৈনিক প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category