• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Headline
নিজেদের ভাইয়ের হ**/ত্যার আসামিদেরই এখন জামাই আদর করা হচ্ছে। একজন দোষী সাব্যস্ত খু**/নি র বিচারও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি বিএনপি সরকারঃ ইলিয়াস আলী গুম খুনের প্রসঙ্গ টেনে উদ্ধৃতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম! নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে ! 

ময়মনসিংহে একযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার, গ্রেফতার২০

Reporter Name
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি:

গতকাল ২৪ আগস্ট ২০২৬,সোমবার  ময়মনসিংহ নগরীর এক নম্বর ফাঁড়ি পুলিশের ২৭ পুলিশ সদস্যকে এক সাথে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে পৃথক পৃথক আদেশে অন্যান্য থানায় জনস্বার্থে বদলির আদেশ দেওয়া হয়েছে।

গতকাল  সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ আব্দুল্লাহ আল মামুন বাসস কে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর এক নম্বর ফাঁড়ি ইনচার্জ মাহাবুব মিল্কি, ৪ জনএসআই, ৫জন এএসআই এবং ১৭ জন পুলিশ কনস্টেবল সহ ২জনকে পৃথক পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে |অতিদ্রুত ফাঁড়িতে নতুন দায়িত্বপ্রাপ্তদের পদায়ন করা হবে।
থানা পুলিশ সূত্র জানায়, গত২১ আগস্ট ময়মনসিংহ নগরীর ১ নংফাঁড়ি পুলিশের আওতাভুক্ত গাঙ্গিনাপাড় এলাকায় জটিকা মিছিল করে যুবলীগে নেতা কর্মীরা। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এক যোগে এক নম্বর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহ দায়িত্বে থাকা সবাইকে বদলি করা হয়েছে।
এদিকে ২১ আগস্ট বিক্ষোভ মিছিলের ঘটনার পর থেকে পুলিশের টানা অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ ওরফে মাসুদ, সাংস্কৃতি জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক মাসুদ, তানভীর ওরফে লিমন উল্লেখযোগ্য। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শিবিরুল ইসলাম বাসস কে জানায়,


গত ২১ আগস্ট নগরীতে যুবলীগের জটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে উপ-পরিদর্শক এস আই মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় গত চার দিনের মধ্যে ২০ আসামীকে গ্রেফতার করা হয়। তাদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়াও এই মামলায় অন্যান্য আসামিদের গ্রেপদ অভিযান চলমান আছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category