• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Headline
ইরানের রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ প্রচার হচ্ছে ‘পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়’! মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প! ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪! কোন বিশ্ববিদ্যালয়ে কখন ভর্তি বিস্তারিত তথ্য! সংঘর্ষের পর ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ, আশুলিয়ায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন! বিমান বাহিনীর কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর রহস্য উদঘাটনে বন্ধু শাহরিয়ার রেজা দীপ ফের ৩ দিনের রিমান্ডে! আজকের আবহাওয়া ও অন্যান্য বার্তা! ভৌতিক সাজ নয়, হ্যালোইনে বনপরীর সাজে মিথিলা! নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক, মোটরসাইকেল জব্দ! নওগাঁ জেনারেল হাসপাতালে কারাবন্দী অবস্থায় বগুড়া জেলা আ.লীগ নেতা জাকির হোসেনের মৃত্যু!

মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প!

Reporter Name
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে চারটি আসনে জয় পেয়ে পিছিয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাট জয় পেয়েছে ১২টি আসনে।
প্রতিনিধি পরিষদে আসন আছে ৪৩৫টি। কোনো দলকে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সাধারণত ব্যবধান এমন আসনেই হয়ে থাকে।
সংবাদমাধ্যম সিএনএন তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার দেশটিতে সারাদিন ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফলাফল আসা শুরু হয়েছে। কিছু অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। সেগুলোর ফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।
আলজাজিরা তথ্যানুযায়ী, রিপাবলিকান পার্টি আরও ৪০টি আসনে এগিয়ে আছে। অপরদিকে ডেমোক্র্যাটরা এগিয়ে ৩৫টি আসনে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যা বাড়বে কমবে।
অপরদিকে কংগ্রেসের উচ্চসভা সিনেটের ৩৫টি আসনে গতকাল ভোটগ্রহণ হয়। এতে পাঁচটি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টি। আর দুটিতে এগিয়ে আছে রিপাবলিকানরা। সিনেটে এখন পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category