• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Headline
নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা! স্ত্রীর জন্মদিনে আবেগী বার্তা ওমর সানীরঃ ৩ বছর ধরে আমেরিকায় স্ত্রী চিত্র নায়িকা মৌসুমি! এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে হাসিনা- কামালের সম্পত্তি বাজেয়াপ্তকরণের চিঠি!” কারামুক্তিতে আখতারুজ্জামানকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা! কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃ**ত্যু!! মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে লাঠিপেটা! মিরপুরে পোশাকশ্রমিক–পুলিশ সংঘর্ষ, মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ! সাফে সেই ‘অভিশপ্ত’ ঘড়ির কাঁটা কি এবারও কাঁদাবে বাংলাদেশকে? কম শক্তির স্লোভান ব্রাতিস্লাভার জালে ছয় গোল দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু! চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, মজুরিতে পিছিয়ে বাংলাদেশ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় ২৬ জন নিহত!

Reporter Name
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। সোমবারের (২ নভেম্বর) এই হামলাকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জাপোরিঝিয়া অঞ্চলের প্রধান মাইখাইলো সেমিকিন জানান, কমিশুভাখা গ্রামে কমপক্ষে নয়টি ৩ হাজার কেজি ওজনের বোমার আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন এবং প্রাথমিকভাবে ২৭ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, মানবিক সহায়তার কাজে ব্যবহৃত স্থানীয় একটি স্কুলে প্রথম আঘাত হানার পর, মানুষ যেখানে আশ্রয় নিয়েছিল সেই স্থানে দ্বিতীয়বার হামলা চালানো হয়।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে এই হামলার পর তৈরি হওয়া বিশালাকার গর্ত এবং ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকারীদের তল্লাশির দৃশ্য তুলে ধরেন তিনি। তবে এ বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশ্য কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে জেলেনস্কি মৃতের সংখ্যা ১৮ বলে জানান। তবে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ (ডিএসএনএস) পরবর্তীতে ২৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে, যার মধ্যে দুজন উদ্ধারকারী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। এরপর সোমবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে জেলেনস্কি বলেন, রুশ সেনারা নিশ্চয়ই জানত যে কমিশুভাখায় যেসব স্থানীয় বাসিন্দা রয়ে গেছেন, তারা প্রতি সোমবার সেখানে মানবিক সাহায্য নিতে আসেন।
তিনি আরও যোগ করেন, এই হামলা প্রমাণ করে যে রাশিয়া পরিস্থিতির কোনো শিথিলতা বা উত্তেজনা হ্রাস চায় না।
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে রাশিয়া-অধিকৃত দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকি থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার একটি সফল যৌথ অভিযানের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, একটি মুহূর্ত এসেছিল যখন মনে হয়েছিল পরবর্তী পদক্ষেপে শান্তি সম্ভব। কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে রাশিয়া ঠিক তার বিপরীত বার্তা দিচ্ছে। তারা আরও বেশি হত্যাকাণ্ডের ওপর ভরসা করছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। গত ফেব্রুয়ারিতে শান্তি আলোচনা স্থগিত হওয়ার পর আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আবারও শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category