• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline
নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা! স্ত্রীর জন্মদিনে আবেগী বার্তা ওমর সানীরঃ ৩ বছর ধরে আমেরিকায় স্ত্রী চিত্র নায়িকা মৌসুমি! এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে হাসিনা- কামালের সম্পত্তি বাজেয়াপ্তকরণের চিঠি!” কারামুক্তিতে আখতারুজ্জামানকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা! কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃ**ত্যু!! মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে লাঠিপেটা! মিরপুরে পোশাকশ্রমিক–পুলিশ সংঘর্ষ, মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ! সাফে সেই ‘অভিশপ্ত’ ঘড়ির কাঁটা কি এবারও কাঁদাবে বাংলাদেশকে? কম শক্তির স্লোভান ব্রাতিস্লাভার জালে ছয় গোল দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু! চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, মজুরিতে পিছিয়ে বাংলাদেশ

কম শক্তির স্লোভান ব্রাতিস্লাভার জালে ছয় গোল দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু!

Reporter Name
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ক্রীড়া ডেক্স (আন্তর্জাতিক):

 

ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার জালে চারবার বল জড়িয়েছে পিএসজি। নিখুঁত সূচনা ধরে রাখতে আজ (মঙ্গলবার) ভিয়ারিয়ালের মাঠে নামবে তারা।
ইউরোপের শীর্ষ ফুটবল মঞ্চে দুই জায়ান্টের বিপক্ষে দুর্দান্ত জয় যেন খেলোয়াড়দের মনে অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি না করে, সেই ব্যাপারে সতর্ক করলেন পিএসজি কোচ লুইস এনরিকে। টানা দুইবারের চ্যাম্পিয়নরা শতভাগ সাফল্য ধরে রেখে আপাতত টেবিলের শীর্ষে। অন্যদিকে তিন ম্যাচের দুটিই হেরে গেছে ভিয়ারিয়াল। কিন্তু স্প্যানিশ প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বললেন এনরিকে।
পিএসজি কোচ বললেন, ‘যদি মনে হয় এখন পর্যন্ত পাওয়া ফলগুলো আমাদের আগামীকালকের (মঙ্গলবার) ম্যাচ জেতাবে, তাহলে সেটা হবে চরম ভুল। উচ্চাকাঙ্ক্ষা, সংকল্প ও পুরো ম্যাচজুড়ে দৌড়ানোর ক্ষমতা না থাকলে ম্যাচ জেতা অসম্ভব হতে যাচ্ছে।’
ভিয়ারিয়াল কোচ ইনিগো পেরেজের প্রশংসা করে এনরিকে বলেন, ‘আমরা একটি শক্তিশালী ভিয়ারিয়াল দলের বিপক্ষে খেলব, যারা এখন পর্যন্ত কঠিন সব ম্যাচ খেলেছে। তারা খুব ভালো দল, যার নেতৃত্বে আছেন একজন দক্ষ কোচ। শুরু থেকেই আমাদের দেখাতে হবে যে আমরা তৈরি এবং আমাদের জেতার উচ্চাকাঙ্ক্ষা আছে। এই ম্যাচের ক্ষেত্রে অতীতের ফলাফলের কোনো মূল্য নেই।’
এনরিকে আরও যোগ করেছেন, ‘এটা চ্যাম্পিয়নস লিগ। সবদিক থেকে আগামীকালকের ম্যাচের জন্য প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ। গত বছরের লিগ পারফরম্যান্সের উন্নতি চাই আমরা।’
ভিয়ারিয়াল কোচের আশা, ইউরোপিয়ান ফুটবলের একটি সত্যিকারের পরাশক্তির বিপক্ষে ইতিবাচক পারফরম্যান্স তাদের দলের জন্য ভালো মানদণ্ড স্থাপন করবে। পেরেজ বলেন, ‘প্রতিপক্ষের অবস্থানের কারণে আগামীকালকের ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা যে উন্নতি করছি সেই বিশ্বাস প্রতিষ্ঠা করার জন্য গত দুই বছরে এই টুর্নামেন্টের সেরা দলের বিপক্ষে খেলার চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারে।’
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category