• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Headline
লে.কর্নেল কাজী নুরুজ্জামান কেন বীর উত্তম উপাধি গ্রহণ করেননি?মুক্তি যুদ্ধের প্রতি অসম্মান নাকি একজন দেশ প্রেমিকের মহানুভবতা? উড্ডয়ন বহরে চাহিদার অনুপাতে উড়োজাহাজ না থাকায় এবং পাইলট স্বল্পতার কারণে অনেক আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে হিমসিম খাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ভারতের ত্রিপুরা রাজ্যের কসবা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার কারণ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সিকদার গ্রুপের খেলাপি ১০ হাজার কোটি টাকা ব্যাংক ঋণের কী হবে? ব্যাংক গুলোর দেউলিয়াত্ব অবসানে রাষ্ট্রের করণীয় কি? অপ্রিয় হলেও সত্য আজীবন বাঙ্গালী বিদ্বেষী ইতিহাসের ঘৃণ্যতম স্বৈরশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান এর শাসন আমলেই বাংলাদেশে উন্নয়ন হয়েছে সবচেয়ে বেশী। গাজীপুরে একই পরিবারের ৫ জন কে গলা কেটে হত্যা, মূল ঘাতক পলাতক। সন্দেহ ভাজন আটক-২। পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের, উদ্বেগ উৎকন্ঠায় বাংলাদেশ। মদ ও মাদকের অভয়ারণ্য নরসিংদীর পাট্টা এলাকা: ধ্বংসের মুখে তরুণ প্রজন্ম। এনসিপির নতুন নেতৃত্বে যোগ দিলেন মাওলানা মতিউর নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান নাদিম সহ জুলাই বিপ্লবের অসংখ্য নেতা কর্মী। শিবপুর ( নরসিংদী) সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকার কে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত এনেছে পিবিআই।

ভারতের ত্রিপুরা রাজ্যের কসবা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার কারণ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

Reporter Name
Update : রবিবার, ১০ মে, ২০২৬


 ক্রাইম ডেস্ক:

গতকাল ৯ মে  শনিবার বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয় নিহত ব্যক্তিরা চোরা চালানোর সঙ্গে জড়িত ছিলেন এবং আত্মরক্ষার্থে তারা গুলি চালিয়েছেন। খবর, ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার।
এর আগে গত শুক্রবার ৮ মে গভীর রাতে ত্রিপুরার জেলার সীমান্ত ফাঁড়ি সংলগ্ন নবীন পাড়া ও বঙ্গবন্ধের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।কাঁটা তারের এপারে বাংলাদেশের অংশটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর সীমান্ত। 
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ধ্বজ নগর বাতান বাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে মোঃ মুরসালিন (২০)তিনি গুপীনাথপুর শাহা আলম ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।আরেক নিহত নবীর হোসেন ৪০ এর  বাড়ি মধুপুর গ্রামে। এই দুজনের লাশ আগরতলার জিবি হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।  
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে ২০-২৫ জন চোরাকারবারি রাতে মুরসালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাথারিয়াদ্বার সীমান্তে যায়। একই সময়ে নবীর হোসেন সহ আরো কয়েকজন ওই  সীমান্ত এলাকায় যান। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মুরসালিন ও নবীর হোসেন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
মধুপুর গ্রামের বাসিন্দা মোঃ সবুর খান জানান, দুজনের মৃত্যুর খবর পেয়েছেন তিনি। এর মধ্যে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে তার কথা হয়েছে। 
এ ব্যাপারে নবীর হোসেনের ছেলে মোহাম্মদ তপন জানান, তার বাবা সন্ধ্যা থেকেই বাড়িতে ছিলেন না। তিনি সীমান্ত এলাকায় যাওয়ার পর বিএসএফ গুলি করে মর দেহ নিয়ে যায় বলে বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হয়েছেন তিনি। 
ধ্বজ  নগর গ্রামের বাসিন্দা রিপন পাঠান জানান, আমি যতটুকু  জানি রাতে ২০ থেকে ২৫ জনের একটি দল কাঁটা তারের  সামনে গেলে বিএফ  তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।এতে মোরসালিন গুলি বিদ্ধ হয়ে মারা যায়, বাকিরা আহত হয়ে পালিয়ে যায়। 
চন্ডিদ্বার বিওপি কমান্ডার সুবেদার  মইনুদ্দিন জানান, মরদেহ দুটি ভারতীয়  বিএসএফের নিকট রয়েছে। পতাকা বৈঠক শেষে বিএসএফ বিজিবির কাছে লাশ হস্তান্তর করবে। এ ব্যাপারে বিএসএফের নিকট চিঠি দিয়েছেন বলে বিজিবি জানান। 

তথ্যসূত্র:

# bdnews24.com

#ATN Bangla News

#jagonews24.com

# দৈনিক ইত্তেফাক

# দৈনিক যুগান্তর

#RTV online news

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা