• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline
বাংলা চলচ্চিত্র জগতের এক প্রতিভাময়ী অভিনেত্রীর নাম মায়া হাজারিকা! মানসম্মত চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ড. হায়দার! শিল্পার শাড়িতে গ্ল্যামারের ঝলক, মুগ্ধ নেটদুনিয়া! ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ, এদের ওপর গোয়েন্দা নজরদারি জরুরী! মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি- আইনমন্ত্রী! পরীমনি প্রসঙ্গে যা বললেন মেঘনা আলম! বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু আজ থেকেই! পুলিশ সদস্যদের বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা! রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২! রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন!

ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ, এদের ওপর গোয়েন্দা নজরদারি জরুরী!

Reporter Name
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বিশেষ প্রতিবেদক|জনতার দেশঃ

২০২৬ সালের ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ও ‘আইটিইসি’ (ITEC) প্রোগ্রামের আওতায় বাংলাদেশের প্রধান সারির গণমাধ্যমের ৪২ জন সাংবাদিক ভারতের হায়দরাবাদে অবস্থিত ‘ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে’ ৭ দিনের এক বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিমানে যাতায়াত, থাকা-খাওয়াসহ সম্পূর্ণ খরচ বহন করেছে ভারত সরকার।

উক্ত প্রশিক্ষণ ইনস্টিটিউটটি মূলত ভারতের সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এতে সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), অর্থনীতি, বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক রিপোর্টিংয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে এসব গুরুত্বপূর্ণ বিটের শীর্ষস্থানীয় সাংবাদিকেরা যুক্ত ছিলেন।

পেশাগত প্রশিক্ষণ স্বাভাবিক হলেও প্রশিক্ষণপ্রাপ্ত ৪২ জনের নাম ও গণমাধ্যমের তালিকা প্রকাশ্যে না আনা এবং অংশগ্রহণকারীদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশের ওপর বিধিনিষেধ থাকায় এ নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে।

প্রতিবেশী দেশগুলোর ওপর ‘সফট পাওয়ার প্রজেকশন’ এবং জনমত নিজেদের অনুকূলে রাখার অংশ হিসেবে দেশগুলো প্রায়ই এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে। তবে বাংলাদেশ বর্তমানে চীন, জাপান, মালয়েশিয়া ও তুরস্কের মতো দেশের সঙ্গে জ্বালানি, কয়লা উত্তোলন, এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎ খাতে শত কোটি ডলারের মেগা প্রকল্প ও দর-কষাকষি পরিচালনা করছে। এইমুহুর্তে কেন সাংবাদিকদের এই গোপন প্রশিক্ষণ?

এ অবস্থায় অর্থনীতি ও জ্বালানি খাতের সাংবাদিকদের দৃষ্টিভঙ্গি ও নিরপেক্ষতা পর্যালোচনার সুবিধার্থে এই তালিকা জনসমক্ষে প্রকাশ করা কিংবা সরকারের উদ্যোগে এই তথ্য সংরক্ষণ করা প্রয়োজন বলে অনেকে মনে করছেন।

তথ্য সূত্রঃ

# বিভিন্ন গণমাধ্যম সহ গোয়েন্দা তথ্য।

# সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category