• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline
নিজেদের ভাইয়ের হ**/ত্যার আসামিদেরই এখন জামাই আদর করা হচ্ছে। একজন দোষী সাব্যস্ত খু**/নি র বিচারও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি বিএনপি সরকারঃ ইলিয়াস আলী গুম খুনের প্রসঙ্গ টেনে উদ্ধৃতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম! নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে ! 

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ • ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ!

Reporter Name
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ভেঙে বরিশল নামে নতুন আরও একটি ইউনিয়ন গঠনের প্রতিবাদে রেল ও সড়কপথ অবরোধ করেছেন বিক্ষুব্ধরা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি বিক্ষুব্ধরা সুলতানপুর-আগরতলা সড়ক অবরোধ করেছেন।
রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে কোড্ডা এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করেন আন্দোলনকারীরা।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ৬টি গ্রাম নিয়ে সম্প্রতি বরিশল ইউনিয়ন গঠন করা হয়। নতুন এই ইউনিয়নটি যুক্ত করা হয় আখাউড়া উপজেলার সঙ্গে। বিষয়টি মেনে নিতে পারেননি বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এ নিয়ে বেশ কয়েকবার আন্দোলন করেও কোনো সুফল পাননি তারা। ফলে সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন অখণ্ড ও পুনর্বহাল রাখার দাবিতে এবং সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচি অনুযায়ী রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে কোড্ডা কেবিন সংলগ্ন এলাকায় রেলপথ ও সড়কপথে এ অবরোধ কর্মসূচি শুরু করেন বিক্ষুব্ধরা। এতে অংশগ্রহণ করেন হাজারো মানুষ। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক কুমার বিশ্বাস জানান, রেলপথ অবরোধ করায় উভয় পাশে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। তাই আটকা পড়েছে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস। এছাড়াও সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চট্টগ্রামগামী সোনার বাংলা ও কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস যাত্রায় বিঘ্ন ঘটবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, বিক্ষোভকারীদের সড়ক ও রেলপথ অবরোধের খবর পেয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তথ্য: Jago News 24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category