শিরোনাম :
ওয়ান ইলেভেনের কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী কে রিমান্ডে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। রাজধানীর পল্লবীতে যুবদল নেতা হত্যা ২ শুটার গ্রেফতার ইতিহাসের চূড়ান্ত সত্য, যত দোষ মুসলিম বীর যোদ্ধাদের। পরাজয় নিশ্চিত জেনে ইরানে কৌশলে যুদ্ধ বিরতির নামে আ*মে*রি*কার গভীর ষড়যন্ত্র তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থাকাই যে কোন জাতির জন্য অশনিসংকেত। সেনাবাহিনীর একটি অভিশপ্ত নাম জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আন্তর্জাতিক শক্তির ভারসাম্য রক্ষায় চীনের কোন বিকল্প নেই। সাবেক লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বারিধারার নিজ বাসভবন থেকে গ্রেফতার। হরমুজ প্রণালীই আমে*রিকা- ইজ* রাইলের জন্য মরণফাঁদ।যুদ্ধে বিজয়ের পথে ইরান। জ্বলছে ই*জ*রা*ই*ল পুড়ছে আ*ম*রি*কার যুদ্ধ জাহাজ দুর্বার গতিতে হামলে পড়ছে ই*রা*ন পালাবার পথ খোঁজে পাচ্ছেনা শত্রু পক্ষ।
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

বাউফলে এক গৃহবধূর গর্ভে এক সঙ্গে ৫ নবজাতকের জন্ম

Reporter Name / ৩২২ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর গর্ভে একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন।

আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে তিনি এ পাঁচ নবজাতকের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও বলেন, একসঙ্গে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা এই ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন।

নবজাতকদের মা লামিয়া আক্তার স্থানীয়ভাবে একজন মৃদুভাষী ও পরিশ্রমী নারী হিসেবে পরিচিত। একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেওয়ার ঘটনায় লামিয়ার এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category