শিরোনাম :
মুঘল সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। বিতর্কিত ধনকুবের আজিজ মোহাম্মদ ভাই এবং তার রূপালী জগত। ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছে — তথ্য মন্ত্রী। বাংলাদেশ যদি ইরান সংক্রান্ত ব্যাপারে নিজেদের অবস্হান পরিবর্তন না করে পরের বার হরমুজ প্রণালী পার হতে চেষ্টা করা হলে বাংলাদেশী জাহাজ কে অস্ত্রের ভাষায় জবাবা দেয়া হবে—–ইরান নৌবাহিনী। আমিরগঞ্জ (রায়পুরা,নরসিংদী) রেল স্টেশনের দক্ষিণ পাশে সরকারি জায়গায় নির্মিত সকল অবৈধ দোকান-পাট উচ্ছেদের সিদ্ধান্ত আগামী ২৫ এপ্রিলের আগে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নিতে ‘রোডস এন্ড হাইয়ের কড়া’নোটিশ। নরসিংদীতে সিএনজি যাত্রীকে নামিয়ে কু*পিয়ে হ*ত্যা। ইসলামী ব্যাংক দখলে নিতে রাজধানীতে এস আলম গ্রুপের শো-ডাউন। ধর্মীয় দৃষ্টিকোন থেকে সুন্নী খারেজী ও রাফেজী সম্প্রদায় —– মাকতুবাত শরীফ। শাপলা চত্বর গণহত্যা মামলা আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ- আল -মামুন। সংরক্ষিত নারী আসন এবং সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ।
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ নরসিংদির কৃতি সন্তান মোরশেদ খান হিমেল বিপুল ভোটে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর কার্যনির্বাহী  সদস্য পদে নির্বাচিত।

Reporter Name / ১৪৪ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

বিনোদন রিপোর্টার :
সাম্প্রতিক  সময়ে গত ২৭ ডিসেম্বর রাজধানী শহরে অনুষ্ঠিত হয়ে গেল দেশের সর্ব বৃহৎ বিনোদন জগতের ফ্ল্যাটফর্ম বলে খ্যাত ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড’ এর নির্বাচন। বিপুল আনন্দ উদ্দিপনায় দুটি প্যানেল থেকে  চলচ্চিত্র জগতের  সেরা ব্যক্তিত্বরা এই নির্বাচনে অংশ গ্রহণ করেন।
‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড’ এর নির্বাচনে সামসুল আলম- জাহাঙ্গীর শিকদার প্যানেল থেকে মোরশেদ খান হিমেল বিপুল ভোটের ব্যবধানে কার্যনির্বাহী সদস্য পদে জয় লাভ করেন। তিনি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড -এ Member in-charge Discipline & Second in-charge Administration, Cultural & Entertainment বিষয়ক দায়িত্ব পালন করবেন বলে ফিল্ম ক্লাব সূত্রে জানা গেছে।
মোরশেদ খান হিমেল একজন সফল চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক। তিনি প্রযোজক- পরিবেশক সমিতির সংস্কৃতি বিষয়ক সম্পাদক। তার প্রযোজনা সংস্হার নাম ‘ঘাস ফুল কথাচিত্র’। নিজের প্রতিষ্ঠান সহ পার্টনার শিপে অনেক ব্যবসা সফল   সুপার হিট  ছায়াছবি দর্শক দের উপহার দিয়েছেন।তিনি নির্বাহী প্রযোজক হিসাবে, নিস্পাপ মুন্না,গুণ্ডামি,তুই শুধু আমার,গার্মেন্ট শ্রমিক জিন্দাবাদ, ও মাই লাভ,সোনারচর,রাগী, একাত্তরের এক খন্ড ইতিহাস,ধ্বংস মানব এবং একক প্রযোজক হিসেবে সাক্ষী প্রমাণ,কঠিন নারী,প্রেমিক ডাকাত নামক ব্যবসা সফল পূর্ণ দৈর্ঘ্য  এবং স্বল্প দৈর্ঘ্য বাংলা ছায়াছবি  প্রযোজনা করেছেন।
একটি সংস্কৃতমনা পরিবারে বেড়ে ওঠা মোরশেদ খান হিমেল এর জন্মের শেকড় নরসিংদী জেলার রায়পুরা থানাধীন আমিরগঞ্জ ইউনিয়নস্হ হাসনাবাদ গ্রাম।
প্রায় ৬ শতাধিক বাংলা ছায়া ছবির জননী তার আপন বড় বোন  জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী খালেদা আকতার কল্পনা ‘বাংলা চলচ্চিত্রের’ একজন  অতি পরিচিত মুখ। যিনি সিনে জগতে ‘ মা’ ‘ভাবী’ হিসেবে সকলের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত।
এখানে উল্লেখ্য যে,মোরশেদ খান হিমেল ‘দৈনিক জনতার দেশ অনলাইন পোর্টাল  ও জনতার দেশ টিভির'( আইপিটিভি,আবেদিত) সম্পাদক -প্রকাশক মাহবুবুর রহমান খান এর আপন চাচাতো ভাই।
দেশের সাংস্কৃতিক অঙ্গন এবং মিডিয়া জগতে  বিশেষ  ভুমিকা রাখায় ‘এই খান পরিবারটি সহ  বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রযোজক -পরিবেশক’ মোরশেদ খান হিমেল কে দৈনিক জনতার দেশ’ পরিবারের পক্ষ থেকে  বর্ণালী শুভেচ্ছা ও অভিনন্দন।


আপনার মতামত লিখুন :

One response to “বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ নরসিংদির কৃতি সন্তান মোরশেদ খান হিমেল বিপুল ভোটে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর কার্যনির্বাহী  সদস্য পদে নির্বাচিত।”

  1. admin2024 says:

    আমাদের এই পরিবারটির প্রতি যারা সহমর্মিতা সহ অভিনন্দন বার্তা জানিয়েছেন তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।
    কৃতজ্ঞতায়—
    মোঃ মাহবুবুর রহমান খান
    সম্পাদক -প্রকাশক,
    দৈনিক জনতার দেশ
    ও জনতার দেশ টিভি ( আইপিটিভি, আবেদিত)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category