• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Headline
ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম! নিখোঁজর দুই দিন পর নাসিরনগরের গুনিয়াউকে ডোবায় মিলল মাদ্রাসা সুপারের ম*র*দে*হ!! উকিয়ায় (কক্সবাজার) অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার! ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আজ থেকে ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে! চলন্ত ট্রেনে ওঠতে গিয়ে পা পিছঁলে নিচে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু!! ঘুমধুম সীমান্তের আমবাগানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার! কানাডায় হেলিকপ্টার বিধ্বস্তঃ নিহত ৪! যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোন ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যের দেশটির সব সামরিক ঘাঁটি,মোতায়েন কেন্দ্র ও স্বাস্থ্য সংশ্লিষ্ট স্হাপনা হামলার লক্ষ্য বস্তু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী!

ফ্রিতে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল দিয়ে আগুন,৩ দিন মৃত্যুর সংগে পাঞ্জা লড়ে অবশেষে আজ মৃ**ত্যু প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর এবং তার সহযোগী পিয়াস গ্রেফতার!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,নরসিংদীঃ
নরসিংদী শহরের লাইব্রেরি পট্টিতে মদের দোকানের কর্মচারী তানভীর আহমেদ রাব্বীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জাহাঙ্গীর সরকার (৬০) ও তার সহযোগী কাজী তৌফিক আহমেদ পিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে শহরের বানিয়াছল বালুরমাঠ এলাকার একটি তিনতলা ভবনের বেজমেন্টের গ্যারেজের একটি মুরগির ঘর থেকে জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশ। এর আগে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পিয়াসকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর লাইব্রেরি পট্টির একটি লাইসেন্সকৃত দেশীয় মদের দোকানের কর্মচারী তানভীরের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর দগ্ধ হন। বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।
এ ঘটনায় তানভীরের মা মিনু বেগম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলায় জাহাঙ্গীর সরকার, তার ছেলে জাহিদ সরকারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয়েছে। মামলার অপর প্রধান আসামি জাহিদ সরকারসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার জাহাঙ্গীর সরকারকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন নরসিংদী সদরের এমপি খায়রুল কবির খোকন এডভোকেট শিরিন সুলতানা এমপি ও নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, খবিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহসিন হোসেন বিদ্যুৎ ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ।

নোট: ইনসেটে বামপাশে অভিযুক্ত পিয়াস মাঝখানে শায়িত রাব্বী ( বর্তমানে,মারা গেছে)পুলিশের সাথে ডান পাশে প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর সরকার ওরফে নিরালা জাহাঙ্গীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category