• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
Headline
ভৌতিক সাজ নয়, হ্যালোইনে বনপরীর সাজে মিথিলা! নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক, মোটরসাইকেল জব্দ! নওগাঁ জেনারেল হাসপাতালে কারাবন্দী অবস্থায় বগুড়া জেলা আ.লীগ নেতা জাকির হোসেনের মৃত্যু! গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে—এমপি মিলন! কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক! ১১ বছরের শিশু আমিনুর রহমান নিখোঁজ, সন্ধান চেয়ে মায়ের আকুতি দীর্ঘদিনের পরিচিত নৌকার মাঝি ১০ হাজার টাকার বিনিময়ে রায়পুরার শ্যামল চন্দ্র দাস কে কিলার দের কাছে হস্তান্তর করে, গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি! নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক! নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা! স্ত্রীর জন্মদিনে আবেগী বার্তা ওমর সানীরঃ ৩ বছর ধরে আমেরিকায় স্ত্রী চিত্র নায়িকা মৌসুমি!

পুলিশের সাবেক ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বরখাস্ত,দেশ ছেড়ে তিনি এখন কোথায়? সরকারি গোয়েন্দা বাহিনীর কাছে নেই সঠিক তথ্য।।

Reporter Name
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সনজীত কুমার দে :
বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার বিপ্লব বিজয় তালুকদার ঊর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি ছাড়াই দীর্ঘ আট মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে বাংলাদেশ পুলিশ তাঁকে বরখাস্ত করেছেন।
ধারণা করা হচ্ছে তিনি পালিয়ে গেছেন।

এখন প্রশ্ন হলো বাংলাদেশ পুলিশের বিশাল ক্ষমতাধর ডিআইজি পদমর্যাদার বিপ্লব বিজয় তালুকদার কেন,কোথায় কিভাবে পালিয়ে গেলেন?

প্রথম প্রশ্নের উত্তরে বলা যায় বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদা আমলারা সরকারী অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন।
এমন সুযোগ সুবিধার চাকরী ছেড়ে পালিয়ে যাওয়ার অর্থ হলো তিনি চাকরীকালীন সময়ে অনেক অপরাধ সংঘটিত করেছিলেন,অনেক টাকার মালিক হয়েছিলেন।

সবমিলিয়ে বলা যায় নিজের অপরাধের শাস্তির ভয়ে হয়তো তিনি পালিয়ে গেছেন।

দ্বিতীয় প্রশ্ন হলো কোথায় এবং কিভাবে পালিয়ে গেলেন তিনি, বিপ্লব বিজয় তালুকদার যদি বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে কোন দেশে পাড়ি দিতেন তাহলে অবশ্যই তা রেকর্ড থাকতো।
কিন্তু বিপ্লব বিজয় তালুকদারের পালিয়ে যাওয়ার বিষয়ে কোন রেকর্ড নেই।

সঙ্গত কারণেই বলা যায় বিপ্লব বিজয় তালুকদার অবৈধ পথে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন।

বাংলাদেশ থেকে অবৈধ পথে মায়ানমার ও ইন্ডিয়া যাওয়ার সুযোগ আছে।
তবে তিনি মায়ানমার যাননি এটা নিশ্চিত, কারণ বাংলাদেশের হিন্দুরা মায়ানমার যান না।
বাংলাদেশের ধনী হিন্দুদের গন্তব্য স্থল হলো ইন্ডিয়া।

তিনি ইন্ডিয়া পালিয়ে গেছেন একথা বলা যায়।

বর্তমান সময়ে ইন্ডিয়ার নাগরিক ছাড়া অবৈধ উপায়ে ইন্ডিয়া বসবাস করা অনেক কঠিন এবং বিপদজনক।
তাই বলা যায় বিপ্লব বিজয় তালুকদার আগেই ভারতীয় নাগরিকত্ব লাভ করেছিলেন এবং বাংলাদেশের টাকায় তিনি ভারতে অনেক সহায়সম্পদ গড়ে তুলেছেন।

এখন সময় ও সুযোগ বুঝে তিনি ভারতে পালিয়ে গেছেন।

আমি যে বলি বাংলাদেশের ধনী শ্রেণীর হিন্দুরা ভারতীয় নাগরিক, তাদের ভারতে প্রচুর সহায়সম্পদ আছে,তার প্রমাণ বিপ্লব বিজয় তালুকদার।

তাই বাংলাদেশের ধনী শ্রেণীর হিন্দুদের কথায় সাধারণ হিন্দুদের লাফালাফি করার দরকার নেই।
বাংলাদেশে মুসলমান সম্প্রদায়ের মানুষের সঙ্গে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে ভারতীয় নাগরিক ধনী হিন্দুরা ভারতে পালিয়ে যাবে, আর আমাদের মতো গরীব অসহায় হিন্দুরা বিপদে পড়বে।

সাধু সাবধান!
মনে রাখবেন বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টানের মিলেমিশে বসবাস করার দেশ।
বাংলাদেশে আমাদের জন্ম,বাংলাদেশের বাইরে আমাদের আর কোন ঠিকানা নেই, তাই বাংলাদেশেই যেন আমাদের মৃত্যু হয়। কপি পোস্ট

বি.দ্র.
প্রতিবেদক,
বাংলাদেশের একজন সাধারণ নাগরিক।
ছবি:
# সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category