• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে — এনসিপি নেতা নাহিদ ইসলাম! গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ! ঢাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নিহত ১! টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, প্রায় ৩০কোটি টাকার ইয়াবাসহ আটক ২! মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ জনার্ধন! প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের সন্ধান! নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার! ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার! নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র! কম দামে চাল-আটা কিনতে ট্রাকের পেছনে ভিড়!

নারী উদ্যোক্তারা পান ব্যাংকঋণের মাত্র ৭.৫%!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ডেস্ক রিপোর্টঃ

দেশের আর্থিক খাতে নারীদে♦র অংশগ্রহণ বাড়লেও ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছেন নারী উদ্যোক্তারা। ২০২৫ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে বিতরণ করা মোট ঋণের মাত্র ৭ দশমিক ৫ শতাংশ পেয়েছে নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠান। অন্যদিকে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ঋণগ্রহীতাদের ৯১ শতাংশই নারী।
বাংলাদেশ ব্যাংকের ‘ফিন্যান্সিয়াল ইনক্লুশন রিপোর্ট বাংলাদেশ, ২০২৫’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, ব্যাংকে নারীদের আমানত হিসাব বাড়লেও ঋণ হিসাবের অনুপাতে তাদের অংশ কমেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংকে নারীদের আমানত হিসাব ছিল ৫ কোটি ৫০ লাখ। ২০২৫ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৪১ লাখে। অর্থাৎ এক বছরে হিসাব বেড়েছে ৯১ লাখ। ব্যাংকের মোট আমানত হিসাবের ৩৮ দশমিক ৫ শতাংশ এখন নারীদের নামে, আগের বছর যা ছিল ৩৭ দশমিক ৮ শতাংশ।
তবে সামগ্রিক আর্থিক সেবায় নারীদের অংশগ্রহণ এখনো পুরুষের তুলনায় কম। ২০২৫ সালে প্রাপ্তবয়স্ক পুরুষদের ৬৯ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় থাকলেও নারীদের ক্ষেত্রে এ হার ৬০ দশমিক ৯ শতাংশ। সব মিলিয়ে দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৬৪ দশমিক ৫ শতাংশ এ সেবার আওতায় এসেছে।
ঋণপ্রাপ্তিতে পিছিয়ে নারী উদ্যোক্তারা
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংকে নারীদের ঋণ হিসাব ছিল ২১ লাখ ৯০ হাজার। ২০২৫ সালের একই সময়ে তা বেড়ে ২৫ লাখ ১০ হাজার হয়েছে। তবে মোট ঋণ হিসাবের মধ্যে নারীদের অংশ ২০ শতাংশ থেকে কমে ১৮ দশমিক ৬ শতাংশে নেমেছে।
সিএমএসএমই খাতেও নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির চিত্র হতাশাজনক। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ খাতে মোট ৭০ হাজার ১৭১ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠান পেয়েছে ৫ হাজার ২৮৪ কোটি টাকা, যা মোট ঋণের মাত্র ৭ দশমিক ৫ শতাংশ।
তবে ঋণ পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যায় নারীদের অংশ ৩৭ দশমিক ৬ শতাংশ। ওই সময়ে নারী মালিকানাধীন ১ লাখ ৬১ হাজার ২১৩টি প্রতিষ্ঠান ঋণ পেয়েছে। পুরুষ মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ লাখ ৬৭ হাজার ৪২৪টি।
নারী উদ্যোক্তাদের পাওয়া ঋণের ৪১ দশমিক ৫ শতাংশ গেছে উৎপাদন খাতে। এ খাতে ঋণের পরিমাণ ২ হাজার ১৯০ কোটি টাকা। বাণিজ্য খাতে পেয়েছেন ১ হাজার ৬২৩ কোটি টাকা বা ৩০ দশমিক ৭ শতাংশ। আর সেবা খাতে বিতরণ করা হয়েছে ১ হাজার ৪৭১ কোটি টাকা, যা মোট ঋণের ২৭ দশমিক ৮ শতাংশ।
এগিয়ে মোবাইল আর্থিক সেবা
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ডিজিটাল আর্থিক সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) খাতে গ্রাহকসংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে।
২০২৫ সালে দেশে এমএফএস হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ২ লাখে। এর মধ্যে নারীদের হিসাব ১০ কোটি ৫৬ লাখ ৭০ হাজার। দেশজুড়ে এ সেবা দিতে সক্রিয় এজেন্ট রয়েছে ২০ লাখ ৩০ হাজারের বেশি। ওই বছর এমএফএসের মাধ্যমে মোট লেনদেন হয়েছে ২১ লাখ ৮৩ হাজার ১০০ কোটি টাকা।
এ ছাড়া দেশে ব্যাংকের মোট শাখা রয়েছে ১১ হাজার ৪১৮টি। ব্যাংক শাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিংও আর্থিক সেবার পরিধি বাড়াতে ভূমিকা রাখছে।
জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের (এনএফআইএস) ২০২১-২৬ মেয়াদের অগ্রগতি পর্যালোচনায় প্রতিবেদনটি তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ৪৩২টি নমুনা এলাকার ৬ হাজার ৯১২টি পরিবারের তথ্য নেওয়া হয়েছে। প্রতিটি পরিবার থেকে ১৫ বছর বা তার বেশি বয়সী একজন সদস্যের তথ্য জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তথ্য সূত্রঃ

বিভিন্ন গণমাধ্যম।

ছবিঃ

সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category