• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Headline
নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা

নরসিংদীর মাধবদী থানা নুরালাপুরে ডাকাতের কুপে নিহত ১ ঘটনাস্হল পরিদর্শনে পুলিশ সুপার।

Reporter Name
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

নরসিংদী থেকে কামাল হোসেন প্রধান :

নরসিংদীর মাধবদী থানা নুরালাপুর ইউনিয়ন বলভদ্রর্দী গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের এলোপাতাড়ি কুপে শাহজাহান (৫৬) নামে একব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়। গত ১৭ জুলাই শুক্রবার ২০২৬ ইং দিবাগত রাতে মাধবদী থানা নুরালাপুর ইউনিয়ন এর বলভদ্রর্দী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে মাধবদী থানা নুরালাপুর ইউনিয়ন এর বলভদ্রর্দী গ্রামের বাসিন্দা মিলন মিয়ার বসতঘরে একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত প্রবেশ করে। ডাকাত ঢুকার  বিষয়টি টের পেয়ে মিলন কৌশলে মুঠোফোনে তার ভাইকে বিষয়টি জানান। পরে বড় ভাই শাজাহান ও তার ছেলে সুরুজ মিয়া দ্রুত মিলন এর ঘরের দিকে ছুটে যেতে চাইলে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করলে শাজাহান ঘটনাস্থলেই প্রাণ হারান। অপরদিকে সুরুজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ডাকাত দল মিলন ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর থেকে নগদ ৪ লক্ষ টাকা এবং মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ।পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ  অভিযান শুরু করেছেন বলে জানা যায়।১৭ জুলাই গভীর রাতে মাধবদী থানাধীন বলভদ্রর্দী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় অদ্য ১৮ জুলাই ২০২৬ ইং ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার,মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক । ডাকাতি ও হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের অবস্থান সনাক্ত পূর্বক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আশিকুর
রহমান,অফিসার ইনচার্জ, মাধবদী থানাসহ মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category