• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Headline
নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা

নরসিংদীর আলোচিত এডিসি মাহমুদা বেগমকে বদলি।

Reporter Name
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মিজ মাহমুদা বেগমকে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের বর্তমান কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে ওই দিন অপরাহ্ণে তাঁকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার ১৩ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মিজ মাহমুদা বেগমকে (পরিচিতি নম্বর-১৭৬৩৬) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

নতুন কর্মস্থলে যোগদানের সুবিধার্থে তাঁকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবমুক্ত করা হয়। নরসিংদী জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে নরসিংদীতে তাঁর বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এসব বিষয়কে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে অসন্তোষেরও সৃষ্টি হয়। তাঁর অপসারণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে বিক্ষোভ ও ঝাড়ু মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের খবর পাওয়া যায়।

এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর তাঁকে নরসিংদী থেকে বদলি করা হলো এবং নতুন কর্মস্থলে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, বদলির আদেশটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে জারি হয়েছে বলে জেলা প্রশাসনের অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category