• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা

নওগাঁয় জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

Reporter Name
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

প্রতিবেদন: মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি :
“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলায় জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০২ আগস্ট ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র‍্যালিতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
এ সময় বৃক্ষরোপণ অভিযান সফল করতে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসন ও বন বিভাগ জানিয়েছে, বৃক্ষমেলা চলাকালে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category