• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাট: বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক ও মাইক্রোসফট টিমস !

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল।

Reporter Name
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের উকিলপাড়াস্হ প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক চান মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজীর হোসেন মাষ্ঠার,সদস্য বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম, সদস্য সাইদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন স্বাধীনতার ৫৪ বছরে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে কিন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ নয়বছরের শাসনামলে উপজেলা বিকেন্দ্রীকরনের মাধ্যমে তৃণমূল পযার্য়ে উপজেলা পরিষদ নির্বাচন ব্যবস্হা চালু করে সাধারন জনগনের সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করে গ্রাম পর্যায়ে শিক্ষা স্বাস্হ্য,বাসস্থান ও যোগাযোগ ব্যবস্হার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল। আমাদের নেতার মৃত্যুতে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কোনদিন পূরন হবার নয়। দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে প্রতিটি দলকে মুক্তভাবে দেশে রাজনীতি করার সমান সুযোগ প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান। পরিশেষে পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category