• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline
বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাট: বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক ও মাইক্রোসফট টিমস !

জাতীয়তাবাদী দল চাঁদাবাজ দলে পরিণত হয়েছে—-আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান

Reporter Name
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

রাজশাহী প্রতিনিধি :
গণভোটের রায় অস্বীকার করা যাবে না জানিয়ে সরকারকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিন ডাক্তার শফিকুর রহমান এমপি বলেছেন এখনো সময় আছে জনগণের রায় মেনে নিন। তাহলে তারা আপনাদের ক্ষমা করবে। তিনি বলেন আপনারা জাতিকে কাঁদিয়েছেন এবং ইতিমধ্যে তা স্বীকারও করে নিয়েছেন।জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ কোনদিন রেহায় পায়নি এবং আপনারাও পাবেন না। তিনি বলেন জাতীয়তাবাদী দল আর চাঁদাবাজ দলে পরিণত হয়েছে। শনিবার বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১দলীয় জোটের বিভাগীয় জনসভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, গণভোটের রায় বাংলাদেশে বাস্তবায়ন করতে বাধ্য করা হবে।এই রায় যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে অন্যথায় অতীতের চেয়ে ভয়াবহ স্বৈরশাসন জাতির ঘাড়ে চেপে বসবে। তিনি বলেন এটি ঠিক যে সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা বিরোধীদলের সবাই একসঙ্গে আন্দোলন করেছি কিন্তু আমাদের আন্দোলনের মুখে ফ্যাসিবাদীরা পালিয়ে যায়নি। যেদিনএই তরুণ তরুণী সিদ্ধান্ত নিয়ে সামনে এসেছিল, জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছিল।সবাই রাস্তায় নেমে এসেছিল। ফলে আন্দোলন সফল হয়।
এরপর বিরোধী দলীয় নেতা বলেন, সরকারি দলের বন্ধুরা আন্দোলনকারীদের কাউকে বলে শিশু পার্টি, কাউকে বলে গুপ্ত,যা জাতির জন্য অত্যন্ত। যাদের কারণে আপনাদের এই গদি,তাদের আপনারা উপহাস করছেন। এর পাওনা বুঝে নেওয়ার জন্য তৈরি হোন।এই জাতি ঠিকই পাওনা বুঝিয়ে দেবে আপনাদের।জামায়াত আমির বলেন, সংসদে কথা বলতে বাধা দেওয়া হলে আমরা জনগণের পার্লামেন্টে চলে আসব।
তিনি আরো বলেন, আপনারা নির্বাচনের আগে বলেছিলেন, নির্বাচিত প্রতিনিধি ছাড়া কেউ ক্ষমতায় বসবে না। অথচ এখন ৪৭ জেলা প্রশাসক বসানো হয়েছে।সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমরা গুম কমিশন চেয়েছিলাম।তা বাস্তবায়ন হয়নি। । কিন্তু আপনারাও স্বৈরাচারী পথেই হাঁটছেন।
সমাবেশে জোটের নেতারা গণভোটের রায় বাস্তবায়ন, প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ, সীমান্ত পরিস্থিতি, নদীর পানির ন্যায্য হিস্যা, চাঁদাবাজির অভিযোগ, রাজনৈতিক অধিকার ইস্যুতে সরকারের সমালোচনা করেন। তারা বলেন, যতদিন জনগণের দাবি পূরণ না হবে এই গণআন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category