• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Headline
সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাট: বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক ও মাইক্রোসফট টিমস ! ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরার চূড়ান্ত তালিকায় জায়গা পেলেন ১৭ বছরের কাভান সুলিভান!

গণতন্ত্রের সৌন্দর্য প্রতিপক্ষকে দমন করা নয়; ভিন্নমতকে সম্মান করা। ”অপরাধীর পরিচয় নয়, অপরাধই হোক বিচারের মাপকাঠি “

Reporter Name
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

♦রোকশান রহমান লাকী:

বিগত সরকারের দেখানো আলোতেই তো এখনো হাঁটছে

এই দেশ। শেখ হাসিনার সরকারের আমলে বিএনপির রাজনীতি করার অপরাধে অসংখ্য নেতা-কর্মী ও সমর্থককে ধরে ধরে জেলে পূরা হয়েছে। আমার পরিবারসহ অনেকেই পুরো সময়টা ধরে ভুক্তভোগী হয়েছিলাম।

আমি বাংলাদেশ টেলিভিশনের ‘এ’ গ্রেডের শিল্পী হওয়া সত্ত্বেও আমাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। যদিও এতে আমার ব্যক্তিগতভাবে কিছুই আসে-যায় না। কিন্তু এই চর্চা যদি এখনো অব্যাহত থাকে, তাহলে এ দেশকে গণতান্ত্রিক দেশ বলে দাবি করা কতটা যুক্তিসঙ্গত? এত আন্দোলন-সংগ্রামের ফলাফলই বা কী?

‘সরকারবিরোধী’ দল বা মতের রাজনীতি করা কি অনেক বড় অপরাধ?
অথচ চুরি, ছিনতাই, রাহাজানি, লুটপাট, খুন, ধর্ষণের মতো অপরাধ প্রতিনিয়ত ঘটে চলেছে এ দেশে।
অনেক ক্ষেত্রেই প্রকৃত অপরাধীদের বিচার পাওয়া কঠিন; বরং কখনো কখনো সমাজই তাদের মাথায় তুলে রাখে। প্রশাসনের ভূমিকা নিয়েও থেকে যায় নানা প্রশ্ন।

আমাদের চিন্তাধারা বদলানো দরকার।
রাজনীতি যদি মানুষের কল্যাণের পথ না হয়ে প্রতিশোধের হাতিয়ারে পরিণত হয়, যদি ক্ষমতা ও রাজনীতি অসৎভাবে অর্থ উপার্জনের প্রধান অবলম্বন হয়ে ওঠে—তাহলে সেই রাজনীতিকে আমি ধিক্কার জানাই।

গণতন্ত্রের সৌন্দর্য প্রতিপক্ষকে দমন করা নয়; ভিন্নমতকে সম্মান করা। অপরাধীর পরিচয় নয়,অপরাধই হোক বিচারের মাপ কাঠি।

প্রতিবেদক,রোকশানা রহমান লাকী একজন সংগীত শিল্পী  মুক্তমনের লেখক,কবি ও প্রকতি প্রেমী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category