• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা তুষার গ্রেফতার!

Reporter Name
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

 

রাজধানীর খিলগাঁওয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খিলগাঁও থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফান হোসেন তুষারকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.আকতার হোসেন এ তথ্য জানান।
খিলগাঁও থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
তথ্য: Jago News 24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category