• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
পথে বসার উপক্রমঃ গোবিন্দগঞ্জে টিএমএসএস (এনজিওর) প্রতারণার শিকার ক্ষুদ্র নারী উদ্যোক্তা! নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সং*ঘর্ষ, গু*লিতে যুবক নি*হত! নাসিরনগরের ধরমন্ডলে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কিশোরীকে হত্যার হুমকি! রূপপুর পারমাণবিক প্রকল্পের ইউরেনিয়াম (পারমানবিক জ্বালানি) আজ নিরাপদে প্রকল্প এলাকায় পৌঁছেছে! সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ পাত্রের মাধ্যমে এর উত্তর দিয়ে দিছে- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী! নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি! বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ৬০ দশকের বিশিষ্ট জনপ্রিয় সহ অভিনেত্রী “সুলতানা” এর অজানা কাহিনী! ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় ঘেরাও, লাগাতার অবস্থান কর্মসূচি সহ ড. ইউনুস এর কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা! সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য! ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্থানীয় কলেজ সংলগ্ন কাশবনে হাত-পা বাঁধা যুবকের লাশ: মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন!

কলাপাড়ায় গৃহহীন,প্রতিবন্ধী,  দুস্থ ও দরিদ্র মেধাবী ৫৭ শিক্ষার্থী পেল নগদ চেক ।

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬


ফোরকানুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :

পটুয়াখালীর কলাপাড়ায় দুস্থ, অসহায়, অসুস্থ,  প্রতিবন্ধী ও গৃহহীন এবং প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ৫৭ জন উপকার ভোগীর মাঝে নগদ অর্থ সহায়তার এ চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এর সঞ্চালনায় ও ইউএনও মো. আরিফুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমূখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৫৭ প্রকারভোগী প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৫ লক্ষ ৭০ হাজার টাকার অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category