• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়! রাজধানীতে আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে মাস ব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা,২০২৬! নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭ম মৃত্যু বার্ষিকী পালিত! দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক! কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক -৩! পরিবারসহ মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে সৌদি আরব ছাড়ার কড়া নির্দেশ দিয়েছে  মার্কিন পররাষ্ট্র দপ্তর! বিশ্বজুড়ে সাইবার হামলার শংকাঃসাইবার সিকিউরিটি নিশ্চিত কল্পে অনলাইন জালিয়াতি এবং হ্যাকিং থেকে প্রত্যেকের ডিজিটাল একাউন্ট এবং তথ্য সুরক্ষিত রাখা জরুরী! ডিআইজি আব্দুল্লাহ আল জহির এর বাসায় নিয়মিত চলতো মদ,গাঁজা, নাচের আসরঃ প্রতিমাসে চলতো ২০ থেকে ২২ টি ডিজে পার্টির অনুষ্টান! রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেফতার -১! সৌদির বিমান হামলার মুখে ভারতীয় বাণিজ্যিক জাহাজ, ১৪ ভারতীয় নাগরিককে উদ্ধারের দাবি হুতি বিদ্রোহীদের!

কক্সবাজারে মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজ উদ্বোধন!

Reporter Name
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন সংলগ্ন, নতুন জেলখানার পশ্চিম পাশে মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে আনুষ্ঠানিকভাবে মসজিদটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মোনাজাত ও মাগরিবের নামাজ আদায় করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম সওদাগর। তিনি বলেন, “এটি একটি অবহেলিত এলাকা। এখানে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করতে মুসল্লিদের অনেক কষ্ট হয়। মসজিদটি নির্মাণ সম্পন্ন হলে এলাকার মুসল্লিদের নামাজ আদায়ে সুবিধা হবে।”

এ সময় অ্যাডভোকেট সেলিম বলেন, মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হবে। পাশাপাশি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষার সুযোগও সৃষ্টি হবে।

উদ্যোক্তা শাহাবুদ্দিন সওদাগর বলেন, “আমি আমার প্রতিবেশী ও যুবকদের উদ্যোগে এবং এলাকার সমাজসেবক জোবাইর ভাইয়ের সহযোগিতায় মসজিদটির নির্মাণকাজ শুরু করেছি। সবাই সহযোগিতা করলে ইনশাআল্লাহ মসজিদটির নির্মাণকাজ অতি দ্রুত শেষ করতে পারব বলে আশা করছি।”

মসজিদের নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. নোমান, মো. নুরুল আবছার, মো. সাইফুল ইসলাম, মো. সাহেদ, মো. আবু তাহের, মো. ফোরকান, মোহাম্মদ নুরসহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় একটি মসজিদ ও মাদ্রাসার প্রয়োজন অনুভূত হচ্ছিল। নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও শিক্ষার্থীরা উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category