• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাট: বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক ও মাইক্রোসফট টিমস ! ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরার চূড়ান্ত তালিকায় জায়গা পেলেন ১৭ বছরের কাভান সুলিভান! ওয়ানডে অভিষেকেই ৩৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার পেসার মাহলি বিয়ার্ডম্যান!

ওয়ানডে অভিষেকেই ৩৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার পেসার মাহলি বিয়ার্ডম্যান!

Reporter Name
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মাহলি বিয়ার্ডম্যান। ২৪ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ৩৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন এই পেসার।

আজ পার্থে সিরিজের প্রথম ওয়ানডেতে বিয়ার্ডম্যানের তোপে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ২৩.৩ ওভার ব্যাট করে ৭ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। শুরুতেই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে ফিরিয়ে দেন বিয়ার্ডম্যান। এরপর সাবেক অধিনায়ক জো রুটকে সাজঘরে পাঠিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে আরও বড় ধাক্কা দেন।

সেখানেই থামেননি বিয়ার্ডম্যান। একে একে জর্ডান কক্স, স্যাম কারান, লিয়াম ডসন ও জোফরা আর্চারকে ফিরিয়ে পূর্ণ করেন নিজের ছয় উইকেট। ওয়ানডে অভিষেকে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় পুরুষ ক্রিকেটার হলেন তিনি। এর আগে ১৯৮৮ সালে এই কীর্তি গড়েছিলেন টনি ডডেমেইড।

বিয়ার্ডম্যানে ২৪ রানে ৬ উইকেট অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে অভিষেকে সেরা বোলিং ফিগার। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে অভিষেকে এর চেয়ে ভালো বোলিং করেছেন মাত্র তিনজন। এই তালিকায় সবার ওপরে স্কটল্যান্ডের চার্লি ক্যাসেল। ২০২৪ সালে ওমানের বিপক্ষে ২১ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিয়ার্ডম্যান। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসির সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘ঠিক কী ঘটে গেল, বুঝতে পারছি না। সবকিছু খুব দ্রুত ঘটেছে। দেশের প্রতিনিধিত্ব করতে পারা অনেক বড় সম্মানের। কয়েকটি উইকেট পাওয়াটা বাড়তি পাওনা।’

অভিষেকের আগে কিছুটা স্নায়ুচাপে ছিলেন বলেও জানান এই পেসার, ‘শুরুতে বেশ নার্ভাস ছিলাম। প্রথম বল থেকেই শুধু নিজের পরিকল্পনা অনুযায়ী বল করতে চেয়েছি। এরপর সবকিছু স্বাভাবিক মনে হতে থাকে।’

অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের নেতৃত্বেরও প্রশংসা করেন বিয়ার্ডম্যান, ‘এই দলের সঙ্গে থাকতে দারুণ লাগে। বাইসন (মিচেল মার্শ) অসাধারণ একজন নেতা। তিনি স্নায়ুচাপ কাটিয়ে উঠতে সাহায্য করেছেন।’

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ নভেম্বর অ্যাডিলেডে। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১৮ নভেম্বর হোবার্টে। এরপর ২১ নভেম্বর মেলবোর্নে শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category