স্টাফ রিপোর্টার :
গাউছিয়া মার্কেটে বাচ্চার জন্য খাবার চুরি করতে গিয়ে ধরা পরলেন চার মাস আগে স্বামী মারা যাওয়া এই অসহায় সুন্দরী মহিলা। চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরার পর তার মুখ থেকে সত্যটা শুনে এবং তার বক্তব্যর সাথে সত্যতার ও বাস্তবতার মিল দেখে দোকানের মালিকের মানবতার বহিঃপ্রকাশ ঘটে। সুন্দরী মহিলা চোর ধরা পড়ার পরে উৎসুক জনতা তাকে শারীরিকভাবে হেনস্থা ও পুলিশে দিতে চাইলেও সবাইকে অবাক করে দিয়ে- অসহায় সুন্দরী মহিলার পাশে দাঁড়ান দোকানের মালিক নিজেই! শুধু পাশে দাঁড়ানোই নয় তিনি তাকে বিয়ে করারও সিদ্ধান্ত নেন! মুহূর্তে পাল্টে যায় দৃশ্যপট – উপস্থিত সাধারণ মানুষ বাহবা জনন দোকান মালিক’কে। হয়তো মহিলা সুন্দরী না হলে- ও কোলের ফুটফুটে মায়াবী চেহারার বাচ্চাটা না থাকলে বিষয়টা অন্য রকমেরও হতে পারতো! যাইহোক- পৃথিবীতে খারাপ কিছু থেকেই ভালো কিছু সৃষ্টি হয়- আবারো তা প্রমাণিত হলো। শুভকামনা থাকলো মা- সন্তান ও দোকানের মালিকের জন্য।