• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Headline
নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে !  তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে ৬৪ জেলায় ফ্রি এআই কোর্স, থাকছে দৈনিক ভাতা ও খাবার সুবিধা

উন্মোচিত হতে যাচ্ছে বাংলাদেশে অর্থনীতির সম্ভাবনাময় নতুন দিগন্ত, ব্রহ্মপুত্র নদের পলিতে পাওয়া গেছে উচ্চপ্রযুক্তিশিল্প নির্মাণের মৃত্তিকা মৌল বা “রেয়ার আর্থ”!

Reporter Name
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ
ব্রহ্মপুত্রের নদের পলিতে পাওয়া মৃত্তিকা মৌল বা “রেয়ার আর্থের” সন্ধান খুলতে পারে উচ্চ প্রযুক্তি শিল্প নির্মাণের নতুন দিগন্ত।
পরিচ্ছন্ন জ্বালানি ও উচ্চ প্রযুক্তি শিল্পের অপরিহার্য কাঁচামাল বিরল মৃত্তিকা মৌল বা “রেয়ার আর্থ” এলিমেন্টস সরবরাহ ঘিরে বিশ্বজুড়ে ভূরাজনৈতিক প্রতিযোগিতা তীব্র হচ্ছে। ২০২৪ সালে বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৭০ শতাংশ ছিল চীনের দখলে। বৈশ্বিক প্রক্রিয়াকরণ সক্ষমতার প্রায় ৮৫ শতাংশ দেশটির নিয়ন্ত্রণে।চীনা আধিপত্যের কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিভিন্ন দেশ বিকল্প উৎসের সন্ধানে নেমেছে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের গঙ্গা -ব্রহ্মপুত্র, মেঘনা ব-দ্বীপ, কক্সবাজার, টেকনাফ, মহেশখালীর সৈকতবালি ও ব্রহ্মপুত্র -যমুনার চর ও প্লাবন ভূমির পলিতে একাধিক বিরল মৃত্তিকা মৌলের উপস্থিতি নতুন সম্ভাবনা তৈরি করেছে।
সম্প্রতি দুটি গবেষণা এবং তাতে পর্যালোচিত আগের গবেষণাগুলোর তথ্য অনুযায়ী, এসব এলাকায় ল্যান্হানাম, সেরিয়াম, প্রাসিওডিমিয়াম , নিওডিমিয়াম, সামরিয়াম, গ্যাডোলিনিয়াম টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, আর্বিয়াম পাওয়া গেছে।শনাক্ত হয়েছে এসব মৌলের বাহক মোনাজাইট ও জেনোটাইম । ব্রহ্মপুত্রের ২০ টি নমুনায় সেমিকন্ডাক্টর শিল্পের অপরিহার্য উপাদান কোয়ার্টজও পাওয়া গেছে।
এসব “রেয়ার আর্থ এলিমেন্টস” বৈদ্যুতিক গাড়ি, বায়ু বিদ্যুৎ, টারবাইন, শক্তিশালী চুম্বক, স্মার্টফোন, এলইডি, চিকিৎসা সরঞ্জাম ও প্রতিরক্ষা প্রযুক্তিতে ব্যবহৃত হয়।
বাংলাদেশের বিরল মৃত্তিকা মৌল নিয়ে চলতি বছর প্রকাশিত গবেষণা দুটির একটি হলো “Rayer Earth Elements in the Gangays,Brahmaputra,Megna,Delta in Bangladesh are review of there Distribution, Extraction & path ways as for Green processing.
‘হাইড্রো ম্যাটালার্জী ‘সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় ব দ্বীপে এসব মৌলের বিস্তৃতি ও উত্তোলন সম্ভাবনা পর্যালোচনা করা হয়েছে। অন্যটি হলো, Major & Stress Element Go (জিও) Chemistry of Brahmaputra River sediments in Bangladesh & Implications for provenance & Contamination. ডিসকভার জিওসায়েন্স এ প্রকাশিত এ গবেষণায় ব্রহ্মপুত্রের নতুন চর ও পলল ভূমি থেকে সংগ্রহ করা ২০টি নমুনায় থাকা মৌল ও খনিজের পরিমান পরীক্ষা করা হয়েছে।
এই বিরল মৃত্তিকা মৌলকে আগামী দিনের শিল্প ও অর্থনীতির কৌশলগত কাঁচামাল হিসেবে বিবেচনা করা হয়। কারণ পরিচ্ছন্ন জ্বালানি পরিবহন,ডিজিটাল যোগাযোগ, মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তির বিস্তার এসব মৌলের ওপর নির্ভরশীল। বাংলাদেশে পাওয়া নিওডিমিয়াম ও প্রাসিওডিমিয়াম দিয়ে অত্যন্ত শক্তিশালী স্থায়ী চুম্বক তৈরি হয় যা বৈদ্যুতিক গাড়ির মোটর, বায়ু বিদ্যুৎ,টারবাইন রোবট, ড্রোন, হার্ডডিস্ক, হেডফোন ও শিল্প কারখানার স্বয়ংক্রিয় যন্ত্রে ব্যবহৃত হয়। উচ্চ তাপমাত্রায় এসব চুম্বকের কার্যক্ষমতা ধরে রাখতে প্রয়োজন ডিসপ্রোসিয়াম ও টার্বিয়াম। টারবিয়াম ডিসপ্লে এলইডি ও সেন্সরেও ব্যবহৃত হয়।

তথ্যসূত্র:
# বণিক বার্তা।
# আমাদের সময়.কম।
ছবি:আমাদের সময়.কম থেকে সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category