শিরোনাম :
ওয়ান ইলেভেনের কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী কে রিমান্ডে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। রাজধানীর পল্লবীতে যুবদল নেতা হত্যা ২ শুটার গ্রেফতার ইতিহাসের চূড়ান্ত সত্য, যত দোষ মুসলিম বীর যোদ্ধাদের। পরাজয় নিশ্চিত জেনে ইরানে কৌশলে যুদ্ধ বিরতির নামে আ*মে*রি*কার গভীর ষড়যন্ত্র তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থাকাই যে কোন জাতির জন্য অশনিসংকেত। সেনাবাহিনীর একটি অভিশপ্ত নাম জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আন্তর্জাতিক শক্তির ভারসাম্য রক্ষায় চীনের কোন বিকল্প নেই। সাবেক লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বারিধারার নিজ বাসভবন থেকে গ্রেফতার। হরমুজ প্রণালীই আমে*রিকা- ইজ* রাইলের জন্য মরণফাঁদ।যুদ্ধে বিজয়ের পথে ইরান। জ্বলছে ই*জ*রা*ই*ল পুড়ছে আ*ম*রি*কার যুদ্ধ জাহাজ দুর্বার গতিতে হামলে পড়ছে ই*রা*ন পালাবার পথ খোঁজে পাচ্ছেনা শত্রু পক্ষ।
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

আট দিন পর কূয়াকাটা সমুদ্র উপকূল থেকে জীবিত ফিরলেন ৫ জেলে

Reporter Name / ৩১৭ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫






‎ফোরকানুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার ৮ দিন পর বাড়ি ফিরেছেন সুরক্ষিত অবস্থায়।


‎শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন বলে নিশ্চিত করেছেন নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের বড় ভাই মুস্তাকিন বিশ্বাস।


‎নিখোঁজ জেলে মিলন বিশ্বাস জানান, হঠাৎ বড় বড় ঢেউয়ের তোড়ে আমাদের ট্রলারটি স্রোতে ভেসে সুন্দরবন এলাকায় চলে যায়। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় আমরা সেখানে নোঙর করে থাকি। দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে একটি তীরে গিয়ে ইঞ্জিন মেরামত করে গতকাল সোমবার বাড়ি ফিরে আসি।


‎স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ভোরে ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে লাল রঙের একটি ফাইবার নৌকা নিয়ে পাঁচ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সর্বশেষ তাদের সঙ্গে যোগাযোগ হয় ১ অক্টোবর। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন।


‎নিখোঁজদের মধ্যে ছিলেন—মিলন বিশ্বাস, সুমন হাওলাদার, বাবুল মাঝি, মনির সিকদার ও রুবেল হাওলাদার।


‎কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ২৮ সেপ্টেম্বর সমুদ্রে গিয়ে ঝড়ের কবলে পড়ে পাঁচ জেলে নিখোঁজ হন। পরে তাদের পরিবার মহিপুর থানায় জিডি করে। গতকাল সোমবার তারা বাড়ি ফিরেছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝড়ের তোড়ে তারা ভেসে সুন্দরবন এলাকায় চলে গিয়েছিলেন।









আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category