• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
নিজেদের ভাইয়ের হ**/ত্যার আসামিদেরই এখন জামাই আদর করা হচ্ছে। একজন দোষী সাব্যস্ত খু**/নি র বিচারও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি বিএনপি সরকারঃ ইলিয়াস আলী গুম খুনের প্রসঙ্গ টেনে উদ্ধৃতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম! নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে ! 

অস্ত্র ঠেকিয়ে বাস যাত্রীদের জিম্মি করে ডাকাতি করতে গিয়ে Rab এর হাতে গ্রেফতার হলেন জাবেদ ইকবাল ওরফে বিহারি বাদল!

Reporter Name
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ
বাসে যাত্রী তুলে গলায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি তারপর মার ধোর অস্ত্রের মুখে আদায় করা হয় মোটা অংকের টাকা।অবশেষে বাসের যাত্রী ইন্সুরেন্স কর্মকর্তাকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় ১২ সেপ্টেম্বর শনিবার ভোর রাতে rab এর হাতে ধরা পড়েছে চক্রের এক সদস্য জাবেদ ইকবাল বাদল ওরফে বিহারী বাদল।

মোহাম্মদপুরের কুখ্যাত সন্ত্রাসি আন্ত:জেলা ডাকাত দলের গ্যাং লিডার বাদলের বিরুদ্ধে ১০ টিরও বেশি ডাকাতির মামলা রয়েছে।তার অপহরনে ব্যবহৃত বাসটি জব্দ এবং উদ্ধার করা হয়েছে অপহৃত ইন্সুরেন্স কর্মকর্তাকে।
ঘটনার বিবরণে জানা গেছে, স্বাভাবিক একটি কাজের দিন শেষে প্রিয়জনের কাছে ফেরার তাগিদ ছিল সোনালী
লাইফ ইন্সুরেন্সের ইউনিট ম্যানেজার জাহাঙ্গীর আলমের।
তিনি ময়মনসিংহের ভালুকা থেকে ওঠেছিলেন বকশিগঞ্জ -ঢাকা রুটের “মা-বাবার” দোয়া নামের একটি বাসে।
বাসটি কিছুদূর যাওয়ার পরই বুঝতে পারেন অন্য যাত্রীদের মতো তিনিও অপহরণকারীদের হাতে জিম্মি। মোবাইল টাকা-পয়সা রেখে অন্য যাত্রীদের নামিয়ে দিলেও গলায় ছুরি ধরে আটকে রাখা হয় তাকে।
পাঁচ লাখ টাকা মুক্তিপনে তার উপর চলে শারীরিক নির্যাতন। অপহরণকারীদের হাত থেকে বাঁচতে তিনি তারছোট ভাই সহ সহকর্মীকে ফোন দিয়ে বিকাশে আনেন লক্কাধিক টাকা।
হাতিয়ে নেওয়া হয় বিভিন্ন ব্যাংকের তিনটি ডেবিট কার্ড।
আব্দুল্লাহপুরে ঘুরে বাসটি যখন ফের ময়মনসিংহের দিকে আসতে শুরু করে তখন অপহরণকারী চক্র মিনিমাম ৫
লাখ টাকা না দিলে ভিকটিম কে মেরে ফেলার হুমকি দিতে থাকে। হুমকির পাশাপাশি কিল ঘুসি চলতে থাকে অনবরত। গলায় ছুরি ধরে বারবার বলছিল বিকাশে সব টাকা নিয়ে আসতে।

বিপদ আঁচ করতে পেরে ভুক্তভোগী ছোট ভাই বিষয়টি rab কে জানায়।আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ নগরীর চুরখাই ও দিগার কান্দা বাইপাস মোড়ে চেকপোস্ট বসিয়ে বাসটিকে আটকাতে সমর্থ হয়ে র‍্যাব।
এ সময় চক্রের ছয় থেকে সাত জন সদস্য পালিয়ে গেলেও বিহারী বাদলকে আটক করে rab জিম্মি থেকে উদ্ধার করা হয় জাহাঙ্গীর আলমকে। বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র ও কয়েকটি ডেবিট কার্ড।
rab জানায় এ বাস ব্যবহার করে দীর্ঘদিন ধরে যাত্রীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত চক্রটি। চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।
rab ১৪ এর কোম্পানি কমান্ডার মোঃ সামসুজ্জামান গণমাধ্যম কে বলেন, আমরা প্রথমে বাসটি ট্রেকিং করি। দেখলাম যে ভালুকা হয়ে ত্রিশাল হয়ে সামনে অগ্রসর হচ্ছে। তখন ত্রিশালেও আমাদের একটা টহল পার্টি পার্টি ছিল। দেখলাম ওরা টহল পার্টির গাড়ি ওভারটেক করে চলে আসছে। অলমোস্ট আমাদের পার্টির গাড়ির উপর দিয়ে গাড়ি উঠায়ে দিয়ে চলে আসছিল। তো এমন সময় আমাদের টিম যখন এসে চারদিক ঘিরে ফেলে তখন তারা গাড়ি থেকে পালিয়ে যায়। ভিকটিম বাসের মধ্যেই ছিল।
এদিকে যাত্রীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ে জড়িত চক্রের সব সদস্যকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের মধ্যে মধ্য একজন বলেন,গলায় চাকু ধইরা উনাকে খুব মারধোর করছে এটা ভয়ংকর খারাপ কাজ। এর পেছনে আর কারা কারা জড়িত এদের সমস্ত সিন্ডিকেট ভেঙ্গে এদেরকে আইনের আওতায় আনা হোক।
ছবি: সংগৃহিত।
ইনসেটে:rab কর্তৃক ধৃত জাবেদ ইকবাল ওরফে বিহারি বাদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category