শিরোনাম :
শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক। আততায়ীর বন্দুক নিশানা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্র, হত্যা, চাঁদাবাজি ও দস্যুতাসহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকা (২৩)কে গ্রেফতার।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ক্যান্টনমেন্টের সুরক্ষিত সাব- জেলেই রাখা হবে ১৫ সেনা কর্মকর্তাকে -আইজি প্রিজন

Reporter Name / ২৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার :কারা মহাপরিদর্শক আইডি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহার হোসেন বলেছেন, গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধে তিন মামলায় গ্রেফতার ১৫ সেনা কর্মকর্তা ক্যান্টন মেন্টের  সাব-জেলে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই থাকবেন। কারা বিধি অনুযায়ী তাদের দেখাশোনার দায়িত্ব কারা অধিদপ্তরের এবং তাদের খাওয়া দাওয়া সহ কারা বিধি অনুসারে  কারাগার থেকে দেয়া হবে। গতকাল বুধবার গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে আদালতে  ওই সেনা কর্মকর্তাদের হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশের পর  তাদের ঢাকা সেনানিবাসের বাসার রোডের সাবজেলে নেয়া হয়।আইজি প্রিজন জানান, ওই বন্দিদের নিরাপত্তায় কারাগার থেকে কারা রক্ষী ও কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।কারা বিধি অনুযায়ী বন্দীদের দেখাশোনার দায়িত্ব কারা অধিদপ্তরের এবং তাদের খাওয়া-দাওয়াও কারাগার থেকেই দেওয়া হবে। তাদের কোন স্বজন দেখা করতে চাইলেও অনুমতি সাপেক্ষে কারা বিধি অনুযায়ী দেখা করার ব্যবস্থা করা হবে।তিন মামলায় ২৫ জন সাবেক সেনা কর্মকর্তা সহ মোট আসামি ৩২ জন। তাদের বিরুদ্ধে সম্প্রতি ট্রাইবুন্যাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেয়ার তথ্য জানা যায়।

তথসূত্র: বিভিন্ন গণমাধ্যম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category