• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Headline
ডিআইজি আব্দুল্লাহ আল জহির এর বাসায় নিয়মিত চলতো মদ,গাঁজা, নাচের আসরঃ প্রতিমাসে চলতো ২০ থেকে ২২ টি ডিজে পার্টির অনুষ্টান! রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেফতার -১! সৌদির বিমান হামলার মুখে ভারতীয় বাণিজ্যিক জাহাজ, ১৪ ভারতীয় নাগরিককে উদ্ধারের দাবি হুতি বিদ্রোহীদের! এসআরবি’র অভিযানে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার! সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ! যাদুকাটা নদীতে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক দুইজন, পরে কারাদণ্ড! কলাপাড়া -কুয়াকাটা মহাসড়কে ইমরান পরিবহন উল্টে রাস্তার বাইরে, আহত -৩০! নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ! নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল জিহাদের! ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন!

কাজিপুরে হেরোইন-ইয়াবাসহ ৩ জন আটক!

Reporter Name
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

মোঃ আব্দুর রব মনসুর,
কাজিপুর উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে কাজিপুর উপজেলার ১ নম্বর সোনামুখী ইউনিয়নের সোনামুখী বাজারে অভিযান চালিয়ে তাঁদের আটক করে কাজিপুর থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—কাজিপুর উপজেলার বরইতলী মধ্যপাড়ার মৃত আয়নাল হকের ছেলে মো. রাশেদুল ইসলাম ওরফে রুহুল (৩৩), একই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. রুহুল আমিন (৪০) এবং বরইতলী পশ্চিমপাড়ার মো. ইব্রাহিম হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৪২)।

কাজিপুর থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযানে তাঁদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(খ) ও ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।

পরে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category