• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Headline
নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন! ত্রিশালে এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ! ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়! একই মাঠে সব বয়সীদের খেলার সুযোগ, নতুন দিগন্ত খুললো ‘কুমিল্লা ভিক্টোরিয়া স্পোর্টস! বাংলাদেশ পুলিশের আপডেট নিউজ! টেকনাফে বিজিবি এবং এসআরবি’র যৌথ অভিযানে আ/সামীবিহীন ৩ লাখ ই/য়াবা উ/দ্ধার ব্রাক্ষণপাড়ায় জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, উদ্ধার ৩৬ কেজি গাঁজা। আশুগঞ্জে টোল প্লাজায় ২০ কেজি গাঁজাসহ ট্রাক উদ্ধার ০৩ মাদক কারবারী গ্রেফতার! মাঝির ৪৪ হাজার টাকা পাওনা ও হুমকির অভিযোগ অস্বীকার এসআই রফিকুল ইসলামের! ব্যবসা-বাণিজ্য,শান্তি নিরাপত্তায় বসবাস উপযোগী দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ!

মাদক–সন্ত্রাস–চাঁদাবাজির বিরুদ্ধে নরসিংদীর জনবান্ধব পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ-আল ফারুক আপসহীন নীতিতে অটল!

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নরসিংদী প্রতিনিধিঃ

মানবিকতা, বিচক্ষণতা ও পেশাদারিত্বের সমন্বয়ে নরসিংদী জেলা পুলিশের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক। ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অর্জন করেছেন অভিজ্ঞতা ও দক্ষতা। পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা অর্জন করেছেন।
২৯ নভেম্বর ২০২৫ নরসিংদীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি।
নরসিংদীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক। অপরাধী যতই প্রভাবশালী হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না—এমন কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি পুলিশকে আরও মানবিক ও জনবান্ধব হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
অপরাধ দমনে কঠোর হলেও মানুষের প্রতি মানবিক—এমন নেতৃত্বই নরসিংদীর আইনশৃঙ্খলা রক্ষায় নতুন আশার সঞ্চার করেছে। তাঁর দক্ষ নেতৃত্বে জেলা পুলিশ আরও জনবান্ধব, জবাবদিহিমূলক ও কার্যকর পুলিশিং প্রতিষ্ঠায় এগিয়ে যাবে—এমন প্রত্যাশা নরসিংদীবাসীর।
সততা, সাহস, মানবিকতা ও বিচক্ষণ নেতৃত্ব—এই চার গুণে নরসিংদীর পুলিশিংয়ে আস্থার প্রতীক হয়ে উঠছেন এসপি মো. আবদুল্লাহ্-আল-ফারুক।

* ইনসেটে  এসপি (নরসিংদী) আবদুল্লাহ -আল ফারুক*


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category