• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে ভেজাল পণ্য বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করলেন সহকারী কমিশনার ভূমি ( এসি ল্যান্ড) সামিউর রহমান! বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ! বৃদ্ধার হাত ভাঙার অভিযোগে মা-সহ দুই শিক্ষিকা কারাগারে! যার কলমের কথায় গান গেয়েছেন মনির খান-সালমাসহ জনপ্রিয় শিল্পীরা! মাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা, মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন! কুড়িগ্রামে ডিলারশিপ চূড়ান্ত হওয়ার আগেই সারের সাইনবোর্ড, স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি! চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন বিশেষ অভিযান! মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নরসিংদীতে ১কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার! রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই! বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের বর্তমান পরিস্থিতি!

বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের বর্তমান পরিস্থিতি!

Reporter Name
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

অর্থনীতি ডেস্ক |জনতার দেশঃ

২০২৬-২৭ অর্থ বছরে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির উচ্চমূল্য মূল্য স্ফীতি  জ্বালানি সংকট এবং বর্ধিত বাণিজ্য ঘাটতির মত নানা মুখি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।

ব্যবসা-বাণিজ্যের  বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিঃ
জি ডি পি প্রবৃদ্ধি:বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৪ শতাংশে নামতে পারে।

মূল্য স্ফীতিঃ গড় মূল্য স্ফীতি প্রায় ৮.৬ শতাংশের মতো উচ্চ হারে বজায় রয়েছে।
বাণিজ্য ঘাটতিঃ চলতি অর্থ বছরে প্রথম দুই মাসে পণ্য বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩৮২ কোটি ডলারে যা গত বছরের তুলনায় প্রায় ২৯ শতাংশ।

প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ*

উচ্চ ব্যয়ঃ জ্বালানিও সেবামূল্য বৃদ্ধির ফলে ব্যবসার খরচ অনেক বেড়েছে।

অর্থনৈতিক অনিশ্চয়তাঃ রাজনৈতিক ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।

ব্যাংকিং খাতের চাপঃউচ্চ সুদের হার এবং ঋণ বিতরণে কড়াকড়ির কারণে উদ্যোক্তারা মূলধন সংকটে আছেন।
শ্রম বাজারের স্হবিরতাঃ প্রতিবছর শ্রম বাজারে ২০ লাখ মানুষ ঢুকলেও নতুন কর্মসংস্থান হচ্ছে মাত্র ৯ লাখ এর মত।

সম্ভাবনাময় ও ইতিবাচক দিকঃ
আঞ্চলিক বাণিজ্যঃ পাকিস্তান সহ বিভিন্ন নতুন বাজারের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সরাসরি সমুদ্রপথ চালুর আলোচনা অব্যাহত আছে।

বিকল্প খাতের প্রসারঃ তৈরি পোশাকের পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণ, আইটি এবং ওষুধ শিল্পে বিনিয়োগ ও সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে।
দীর্ঘমেয়াদী উচ্চমূল্য স্ফীতি বর্তমানে যা প্রায় ৮.৬ শতাংশ সাধারণ মানুষের পকেটের টাকা কেড়ে নিচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ মেটাতেই মানুষ হিমশিম খাচ্ছে। মানুষ বিলাসবহুল বা অতিরিক্ত পণ্য কেনা কমিয়ে দিয়েছে। ফলে অভ্যন্তরীণ খুচরা ও পাইকারি বাজারে বিক্রির পরিমাণ অনেক কম। অর্থনৈতিক চাপের কারণে দেশে নতুন করে প্রায় ২১ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে যা সামগ্রিক বাজার চাহিদাকে আরো সংকুচিত করেছে।

বহিরবাণিজ্য স্থিতিশীলতা তা বনাম রপ্তানি শ্লথতাঃ
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা বা এক্সটার্নাল সেক্টরে একটি মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে ।
রপ্তানিতে স্লথ গতিঃ বৈশ্বিক অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন সমস্যার কারণে পণ্য ও সেবা রপ্তানির প্রকৃত প্রবৃদ্ধি ৪.৮℅কমে গেছে।তৈরি পোশাক আরএমজি খাতে বৈচিত্র করণ এবং প্রতিযোগী দেশগুলোর সাথে টিকে থাকার লড়াই তীব্র হচ্ছে।

আশার আলো (রেমিটেন্স ও রিজার্ভ):
নেতিবাচক খবরের মধ্যেও বড় স্বস্হি দিচ্ছে  প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বা প্রবাসী আয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category