• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Headline
নেত্রকোণায় বিপুল পরিমাণ FAIRDYL NEW (ফেনসিডিল) পাচারকালে কুখ্যাত মাদক কারবারি আটক! নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযান: ছিনতাইয়ের মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার, গ্রেপ্তার -৩! রাজধানী শহরের ফুটপাত থেকে ম*র*দেহ উদ্ধার! বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা মালয়েশিয়াতে ধর পাকড়ের ভয়ে দিন কাটাচ্ছেন আতঙ্ক উৎকণ্ঠায়! ! ইউরোপের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় কমেছে ১২ শতাংশ! শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ! এগিয়ে চলছে আধুনিক বিজ্ঞানঃএকটা সময় আসবে মানুষের চেয়ে এ আই প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া হবে একটা সময় আসবে মানুষের চেয়ে এগিয়ে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি! রাজধানীর ফ্লাইওভার গুলোতে নাইলনের সুতার ফাঁদ পেতে অভিনব কায়দায় ছিনতাই -ডাকাতি! লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ড মূল্যের একটি বিলাস বহুল ফ্ল্যাট জব্দ! ৪ কঠিন শর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনালের কাজ আটকে দিয়েছে নির্মাণ সংস্হা জাপান কনসোর্টিয়াম!

নরসিংদীতে দুই ঘণ্টার হাটে বিক্রি হয় ১০ লাখ টাকার কলা!

Reporter Name
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

 

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর ঐতিহ্যবাহী হাতিরদীয়ার কলার হাট। সপ্তাহে দুই দিন বসে এই কলার হাট। যেখানে প্রতি হাটে বিক্রি হয় ৫ থেকে ১০ লাখ টাকার কলা। এ অঞ্চলের কলার সুনাম থাকায় দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে এখান থেকে কলা কিনে নিয়ে যাচ্ছে। আর বিষমুক্ত এসব কলা বিক্রি করে লাভবান হচ্ছে কৃষকরাও।
নরসিংদীর মনোহরদী উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দুরে হাতিরদীয়া বাজারে রোববার ও বুধবার বসে এ হাট। প্রায় অর্ধশত বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী এই হাটে বিভিন্ন জাতের কলা বিক্রি করে আসছেন কৃষকরা। মনোহরদী উপজেলার হাতিরদীয়া, চালাকচর, গড়বাড়ি, মানিকপুর, সোলমানিয়াসহ বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের বাগানের কলা এই হাটে এনে বিক্রি করে।
কাক ডাকা ভোর থেকে রিকশা ও ভ্যানে করে সাগর, চিনি চম্পা, সবরিসহ বিভিন্ন জাতের কলা এনে সারি সারি করে সাজিয়ে রাখা হয় এ হাটটিতে। এরপর বেপারিদের সাথে দর-কষাকষি করে কলা বিক্রি করতে হয় কৃষকদের। জাত ও আকার ভেদে এই হাটে কলার প্রতি কাঁদি বিক্রি হয় ৩ শ’ থেকে ১২শ’ টাকা পর্যন্ত। সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত এই হাটে চলে কলা কেনাবেচা । যেখানে দুই ঘণ্টার এই হাটে বিক্রি হয় ১০ লাখ টাকার কলা।
হাটে কলা বিক্রেতারা জানায়, তাদের পূর্বপুরুষদের আমল থেকে হাতিরদীয়ার এই হাটে কলা বিক্রি করে আসছে। দূর-দূরান্ত থেকে হাটে পাইকাররা কলা কিনতে আসায় কৃষকরা ভালো দামও পাচ্ছে। দীর্ঘদিন ধরে চলে আসা ঐতিহ্যবাহী এই কলার হাটটিতে হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম হলেও হাটের জায়গা সংকুলান না থাকায় ভোগান্তিতে পড়তে হয় অনেককেই। হাটটির ঐতিহ্য ধরে রাখতে যাতায়াত ব্যবস্থা উন্নতসহ হাটের আকার বাড়ানোর দাবি স্থানীয়দের।
হাটে কলা নিতে আসা মোশারফ হোসেন নামে এক ব্যাপারী জানান, তিনি নারায়ণগঞ্জ থেকে এই হাটে কলা কিনতে এসেছেন। সপ্তাহের দুই হাটেই তিনি এখান থেকে কলা কিনে ঢাকার বিভিন্ন আড়তে বিক্রি করেন। হাটের পাশে সড়কটি প্রশস্ত হলে যাতায়াতে অনেকটা সুবিধা হতো।
নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর নরসিংদীতে ২ হাজার ৩শ’ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাষ হয় জেলার বিখ্যাত অমৃত সাগর কলা। জেলার ছয়টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি কলার আবাদ হয় মনোহরদী, শিবপুর ও পলাশ উপজেলায়। এ অঞ্চলের কলা বিষমুক্ত ও সুস্বাদু হওয়ায় চাহিদা রয়েছে অনেক। এখান থেকে বেপারিরা কলা কিনে নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে।
নরসিংদী কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক দীপক কুমার দেব জানান, ঐতিহ্যবাহী এই হাট ছাড়াও জেলায় ছোটবড় আরও বেশ কয়েকটি কলার হাট রয়েছে। যেখানে বিক্রি হয় জেলার বিখ্যাত অমৃত সাগরসহ বিভিন্ন জাতের কলা। জেলার কলার আবাদ বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category