স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর জিগাতলা এলাকায় সাইকেল চুরি কেন্দ্র করে সৃষ্ট বিরোধ এবং তিন শিক্ষার্থীকে মারধোরের জেরে স্থানীয় বাসিন্দা ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার ২ অক্টোবর রাত আটটার দিকে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী জিগাতলার গাবতলী মসজিদ সংলগ্ন ঢাকা রেসিডেন্সিয়াল হোস্টেলে ভাঙচুর চালিয়েছেন। পরবর্তীতে মধ্যরাতে রাত সাড়ে বারোটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ উত্তেজনার পারদ আরো চড়ে ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ৫/৭ জনের একটি তরুণ গ্রুপের সাইকেল চুরি হওয়াকে কেন্দ্র করে এই গোলযোগের সূত্রপাত। চুরির ঘটনায় সন্দেহবাজন দের উপর চড়াও হয়ে উগ্র আচরণ করা হলে বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে আসে । এ নিয়ে জিগাতলা, নিউমার্কেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে।