• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline
তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ! সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতাঃ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রতিবাদ! বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস! ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত! সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার! রাজধানী ঢাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র! ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই! মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩! মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি! বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত!

ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত!

Reporter Name
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আফজাল হোসেন| দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী (২৯) বিজিবির সদর দপ্তরে কেক কেটে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ২৯ সেপ্টেম্বর দুপুর ১ টায় ফুলবাড়ী -২৯ বিজিবি সদর দপ্তরে ফুলবাড়ী-২৯ বিজিবি’র আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগত অতিথি ও সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উত্তর-পশ্চিম বিজিবির ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, বিজিএম, পিবিজিএম, পিএসসি। তিনি বক্তব্যে বলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি অপারেশনাল ও প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছে। এ ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও খেলাধুলার কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে বিজিবি জনসাধারণের মধ্যে প্রশংসা অর্জন করেছেন। পাশাপাশি সীমান্ত নিরাপত্তায় ও মানুষের বিভিন্ন সেবার কাজ করছেন। ভবিষ্যতে এই বিজিবি সীমান্ত রক্ষায় আরও শক্তিশালী হবে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম)। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পরিচালক (লজিষ্টিক), রংপুর রিজিয়ন, অতিরিক্ত পরিচালক অপারেশন, দিনাজপুর সেক্টর অধিনায়ক, জয়পুরহাট, ফুলবাড়ী ও দিনাজপুর ব্যাটালিয়ন সহ বিজিবির অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ফুলবাড়ী-২৯ বিজিবির জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং বেসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিরামপুর-ফুলবাড়ী উপজেলার পদস্ত কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি মাদিলা হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু সহিদ।
ফুলবাড়ী-২৯ বিজিবি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অনুষ্ঠানকে মহিমান্বিত করেন ফুলবাড়ী-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ আরিফ-উজ-জামান (পিএসসি)। আয়োজনে ছিলেন ফুলবাড়ী-২৯ বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category