• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস! ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত! সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার! রাজধানী ঢাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র! ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই! মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩! মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি! বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত! নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগেও বাংলাদেশীদের জয়জয়কার! ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ!

মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি!

Reporter Name
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক |জনতার দেশঃ
যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সব কিছু সামরিক ঘাঁটিসহ গুটিয়ে ছাড়তে বাধ্য করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা আলী খামিনি।
সম্প্রতি এক বিবৃতিতে তিনি এই হুশিয়ারি দেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিক যুদ্ধ শুরু হওয়ার পর এটিই তার প্রথম কোন প্রকাশ্য বার্তা ।
বিবৃতিতে খামিনি বলেন, ইরানি বীর যোদ্ধাদের হাতে মার খেয়ে মার্কিন বাহিনী এখন আর আরব সাগরের বাইরে আসার সাহস পাচ্ছে না। খুব দ্রুত এই সাগর ও তাদের উপস্থিতি থেকে সম্পূর্ণ মুক্ত হবে।
উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র- ইসরাইলের যৌথ হামলায় তার বাবা আয়তুল্লা আলী খামিনি নিহত হওয়ার পর মোস্তফা খামিনি ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন। তবে ওই হামলায় তিনি নিজেও গুরুতর আহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।
এদিকে এই যুদ্ধের অবসান ঘটাতে প্রচেষ্টা চালাচ্ছে কাতার। জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে ইরান একটি সাত দফা শান্তি প্রস্তাব দিয়েছে।এর বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দিতে রাজি আছে তেহরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব নাকচ করে দিলেও চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যে আরো আলোচনা হতে পারে বলে আশা করা যাচ্ছে।
সূত্রঃ
# ডেইলি স্টার
#বাসস
ছবি:
# সংগৃহিত।
ইনসেটেঃ মোজতবা আলী খামেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category