• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ! ঠাকুরগাঁওয়ে ৮১ তম পুলিশ সুপার, এর সাথে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত! নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে ২ শীর্ষ সন্ত্রাসী গ্ৰেফতার! সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু! ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত! নরসিংদীতে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা প্রকল্পের কাজ না করেই ২৩৫ কোটি টাকা আত্মসাৎঃ দুদকের অনুসন্ধানে ওঠে এসেছে এক ভয়ানক দুর্নীতির তথ্য! জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি! নারীবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে নানা উদ্যোগ পুলিশের! “নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত” টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক!

ঠাকুরগাঁওয়ে ৮১ তম পুলিশ সুপার, এর সাথে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত!

Reporter Name
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আজ সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. ১২:০০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন।উক্ত অনুষ্ঠান সভায় ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণের অবগতির জন্য জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর প্রস্তুতকৃত একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।এবং পরবর্তীতে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাগণের সাথে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার, ঠাকুরগাঁও জেলায় নবাগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।একই সঙ্গে তিনি কর্মকর্তাগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সর্বশেষ তিনি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।সে সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব প্রকৃতি ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ঠাকুরগাঁও; সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ঠাকুরগাঁও জেলায় আগত কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category