• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Headline
ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম! নিখোঁজর দুই দিন পর নাসিরনগরের গুনিয়াউকে ডোবায় মিলল মাদ্রাসা সুপারের ম*র*দে*হ!! উকিয়ায় (কক্সবাজার) অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার! ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আজ থেকে ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে! চলন্ত ট্রেনে ওঠতে গিয়ে পা পিছঁলে নিচে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু!! ঘুমধুম সীমান্তের আমবাগানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার! কানাডায় হেলিকপ্টার বিধ্বস্তঃ নিহত ৪! যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোন ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যের দেশটির সব সামরিক ঘাঁটি,মোতায়েন কেন্দ্র ও স্বাস্থ্য সংশ্লিষ্ট স্হাপনা হামলার লক্ষ্য বস্তু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী!

বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার।

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জাহাঙ্গীর আলম |জেলা প্রতিনিধি [ব্রাহ্মণবাড়িয়া]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২২টি মামলার আসামি ও ছয়টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইকবাল খাঁ (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মেরাশানী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) মো. মাহবুবুল আলম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান, এএসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
গ্রেফতারকৃত ইকবাল খাঁ বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের ময়াল খাঁ প্রকাশ মাওয়াল খাঁ প্রকাশ মালু খাঁর ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইকবাল খাঁর বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে। এর মধ্যে ১৯টি মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং তিনটি মামলা মারামারির ঘটনায় দায়ের করা হয়েছে। এসব মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এছাড়া বিজয়নগর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ছয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, একাধিক মামলার আসামি ইকবাল খাঁ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হলে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category