• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Headline
নিজেদের ভাইয়ের হ**/ত্যার আসামিদেরই এখন জামাই আদর করা হচ্ছে। একজন দোষী সাব্যস্ত খু**/নি র বিচারও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি বিএনপি সরকারঃ ইলিয়াস আলী গুম খুনের প্রসঙ্গ টেনে উদ্ধৃতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম! নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে ! 

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন!

Reporter Name
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনাথ (সিলেট প্রতিনিধি আফজাল মিয়াঃ

ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উত্তীর্ণ করার লক্ষ্যে অধিগ্রহণকৃত জমি, বাড়ি, দোকান কোঠা ও ক্ষতিগ্রস্থ দোকানদারদের ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রাণী ও বৈষম্য এবং অসৌজন্যমূলক আচরণে প্রতিবাদে সিলেটের বিশ্বনাথের ৪ মৌজাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ-দক্ষিণ সুরমার উপজেলার সীমানাবর্তি রশিদপুর পয়েন্টে ‘ফরিদপুর, তাজমহরমপুর, রশিদপুর ও আরদিলপুর’ মৌজাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
১৫ দিনের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, একদিকে যেমন ওই মৌজাগুলোর সরকার নির্ধারিত দামের চেয়ে আমাদেরকে ক্ষতিপূরণ প্রদানের জন্য যে তালিকা তৈরী করা হয়েছে তা চরম বৈষম্য রয়েছে, অন্যদিকে সরকারি উন্নয়ন ও জনসাধারণের কল্যাণের কথা চিন্তা করে আমরা যখন তাদেরই নির্ধারণকৃত টাকা গ্রহন করতে ইচ্ছুক, তখন তারা আমাদেরকে (এলাকাবাসী) চরমভাবে হয়রাণী করছে। এমনকি ক্ষতিগ্রস্থ মসজিদগুলোর টাকা প্রদানেও তারা এলাকাবাসীর সাথে অবিরত ‘হয়রাণী ও অসৌজন্যমূলক আচরণ’র করছেন। কর্তৃপক্ষের অবহেলার কারণে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন এলাকাবাসী। তাই আগামী ১৫ দিনের মধ্যে আমরা আমাদের ক্ষতিপূরণের টাকা না পেলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও রশিদপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ রফিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ ভোক্তভোগী শেখ নূর মিয়া, শেখ মোঃ আজাদ, আব্দুল মান্নান, মঈনুল ইসলাম খান, আবু সাঈদ হিরণ, আব্দুল খালিক, হাজী ফারুক মিয়, আরজুমন্দ আলী, সুহেল রানা, জুনাব আলী, জাহাঙ্গীর মিয়া, গৌছ আলী, নজরুল ইসলাম মনির মেম্বার।
মানববন্ধন কর্মসূচিতে এসময় সিলেটের বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category