• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Headline
নিজেদের ভাইয়ের হ**/ত্যার আসামিদেরই এখন জামাই আদর করা হচ্ছে। একজন দোষী সাব্যস্ত খু**/নি র বিচারও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি বিএনপি সরকারঃ ইলিয়াস আলী গুম খুনের প্রসঙ্গ টেনে উদ্ধৃতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম! নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে ! 

ইয়েমেনের হুতি বিদ্রোহীর সামরিক কমাণ্ড’র কব্জায় পুরো লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্যের সামুদ্রিক রুট!

Reporter Name
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশ:
উপকূলীয় অঞ্চলে একের পর এক সফলতা পাওয়ার পর শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপ দখল করে নিয়েছে ইরান সমর্থিত ইয়ামেনের হুতি বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যকার আন্তর্জাতিক নৌপথ ( বাব আল – মান্দেব) প্রণালীর উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো গোষ্টিটি। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়েক মাস আগে ইরানের দেওয়া হরমোজ প্রণালী অবরোধের পর এই অগ্রগতির কারণে আন্তর্জাতিক বাণিজ্যে সংঘাতের প্রভাব আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সপ্তাহের বেশি সময় ধরে চলা এই স্থল অভিযানে প্রায় ৫০০ মানুষের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৪৬ চল্লিশ হাজার মানুষ বাস্তচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা।
হুতীরা ইতোমধ্যে “বাব – আল মান্দেব” প্রণালী এবং কৌশলগত জুকার দ্বীপ ও মোখা নগরীর নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনীকে অবরুদ্ধ করে ফেলেছে। তবে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়ে হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম -আল -আসাদ বলেন, আন্তর্জাতিক উদ্বেগের কোনও কারণ নেই। লোহিত সাগর ও বাব- আল -মানদেবে স্বাধীন নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্য নিরাপদ এবং সুশৃংখল রয়েছে।

অন্যদিকে ইরানি শীর্ষ নেতা মোজতবা আলী খামিনির উপদেষ্টা ‘মোহাম্মদ মোখবের’ এই অগ্রগতিকে হুতিদের ‘ঐতিহাসিক বিজয়’হিসেবে অভিহিত করে অভিনন্দন জানিয়েছেন।
“চ্যাথাম হাউজের” গবেষক ফারেয়া – আল -মুসলিমির মতে, এর মধ্য দিয়ে ইরান ও তার সহযোগীরা মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দুই নৌপথেরই নিয়ন্ত্রণ নিশ্চিত করলো।
গত জলাই থেকে লোহিত সাগরে সৌদি তেলের ট্যাঙ্কার কে নিশানা বানিয়ে আসছে হুতিরা। নতুন এই দ্বীপ দখলের ফলে আন্তর্জাতিক বিশ্বে সেই হামলার সক্ষমতা আরো বাড়লো।
এদিকে জ্বালানি সংকটের প্রভাবে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। জাতিসংঘের বিশেষ দূত ‘হ্যান্স গ্রুন্ড বার্গ’ সংকট নিরসনে নিরাপত্তা পরিষদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্রঃ
# টাইমস অব ইজরায়েল ( ইজরাইলি বার্তা সংস্হা)।
#ইয়েমেন ভিত্তিক নিউজ এজেন্সি,”সাবা অর্গানাইজেশন”।
# তাসনিম নিউজ এজেন্সি,তেহরান।
#বাংলা ট্রিবিউন।
# ভয়েস বাংলা।
ছবি:
সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category