• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
নিজেদের ভাইয়ের হ**/ত্যার আসামিদেরই এখন জামাই আদর করা হচ্ছে। একজন দোষী সাব্যস্ত খু**/নি র বিচারও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি বিএনপি সরকারঃ ইলিয়াস আলী গুম খুনের প্রসঙ্গ টেনে উদ্ধৃতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম! নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা! বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার! সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি” কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার! তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ! ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনের মাধ্যমেই! সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী ! রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ চোরাই বাইসাইকেলসহ যুবক আটক! আ,ও,য়া,মী লীগ আ,গু,ন দিচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে ! 

স্থানীয় নির্বাচনে পুলিশ প্রশাসনকে নির্বাচন কমিশন কোন বেআইনি নির্দেশনা দেবে না -সিইসি

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার  |জনতার দেশ:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  এএম এম নাসির উদ্দিন জানিয়েছেন, স্থানীয় নির্বাচনে পুলিশ প্রশাসনকে কোন প্রকার বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন। সুষ্ঠু  ভোট আয়োজনে প্রতিশ্রুতি অনুযায়ী কমিশন কাজ করছে। গতকাল বুধবার ৯ সেপ্টেম্বর দুপুরে রাজধানী রাজারবাগে  নির্বাচনে ‘পুলিশের দায়িত্বে পেশাদারিত্ব বজায় রাখা সংক্রান্ত কর্মশালা শেষে’ এসব জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের  ইতিহাসে  স্থানীয় পর্যায়ের ভোটে নির্বাচনী সহিংসতা বাড়ে কয়েক গুনে। ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত ১০ বার ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। এই সব নির্বাচনের সহিংসতায়  প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহত হয়েছেন কয়েক হাজার। একই সঙ্গে নির্বাচনের  দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর তৎপরতা নিয়ে রয়েছে নানা গুঞ্জন । এবারর স্হানীয় নির্বাচনে  সেইসব গ্লানি মোচন করতে পারবেন কি নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা? এই প্রশ্নটা থেকেই
যায়। আসন্ন স্থানীয় নির্বাচনে পুলিশের দায়িত্বে পেশাদারিত্ব বজায়  নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ।পাশাপাশি দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে জোর দিচ্ছে নির্বাচন কমিশন । রাজারবাগে আয়োজিত কর্মশালায় ‘সিইসি’ জানান ভোটের সহিংসতা কমাতে মাঠ পর্যায়ে মনিটরিং বাড়ানো
হচ্ছে।

এ প্রসঙ্গে সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেন, কমিশনের উপর মানুষের যে আস্থা নষ্ট হয়েছিল তা আমরা পুনরুদ্ধার করতে পেরেছি।
সিইসি সবাইকে আশ্বস্ত করে বলেন, স্থানীয় নির্বাচনে পুলিশ প্রশাসনকে কোন প্রকার বেআইনি নির্দেশনা দেবেনা নির্বাচন কমিশন।  কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত গতিতে কাজ চলছে।
এদিকে নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশ নেওয়ার প্রশ্নের সিসি জানান, আইন অনুযায়ী যোগ্য যে কেউ ভোটে অংশ নিতে পারবেন সে  সুযোগ রয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন থেকে কোন প্রকার বেআইনি নির্দেশনা যাবে না  এমন গ্যারান্টি দিতে পারি।  একটা সুন্দর ক্রেডিবল নির্বাচনের জন্য আমরা কাজ করে
যাচ্ছি।

একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে পুলিশের আইজিপি বলেন, নির্বাচন  কমিশনের  নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে পুলিশ বাহিনীর পক্ষ থেকে যত ইতিবাচক পদক্ষেপ নেওয়া যায় সেগুলো সবই আমরা নেব  নির্রাচন কমিশন (ইসির) পরামর্শ অনুযায়ী।
এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কমিশন যেকোনো সময় প্রকাশ করবে বলেও ব্রিফিং এ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category